বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০২

সিলেটে হোটেল কক্ষে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

সিলেটে হোটেল কক্ষে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সিলেট শহরের দরগা গেইট এলাকার একটি হোটেল কক্ষে দুই বছর বয়সী মেয়েকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল সোয়া ৮টার দিকে হযরত শাহজালালের (র) মাজার হোটেল আল আকসায় এ ঘটনা ঘটে।

হোটেল কর্তৃপক্ষ বলছে, কুমিল্লার বাসিন্দা আলিমুল্লাহ (৩০) ও তার স্ত্রী ফাতেমা আফরীন (২৭) তাদের দুই বছর বয়সী মেয়ে সাদিয়া আফরীনকে নিয়ে ভোর ৬টার দিকে তৃতীয় তলার ৩৫ নম্বর কক্ষে ওঠেন। এর দুই ঘণ্টার মাথায় আলিমুল্লাহ প্রথমে ব্লেড দিয়ে মেয়ের গলা কেটে পরে একইভাবে নিজেও আত্মহত্যা করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন ফাতেমা। তিনি আরো বলেন, তার স্বামী কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। কুমিল্লা থেকে তারা বেড়াতে সিলেটে এসেছেন। ওই কক্ষ থেকে দুটি রক্তাক্ত ব্লেড উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলছেন, তার স্বামী মানসিকভাবে সুস্থ ছিলেন না। তার কথায় মনে হয়েছে, আলিমুল্লাহ মেয়েকে খুন করার পর নিজেও আত্মহত্যা করেছেন। ওই হোটেল কক্ষ থেকে আলামত সংগ্রহের পর লাশ সিলেট মেডিকেলের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026