বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬

মাইল্যান্ডে এলাকায় এসিড আক্রমণের স্বীকার মারাত্নক আহত দুইজন

মাইল্যান্ডে এলাকায় এসিড আক্রমণের স্বীকার মারাত্নক আহত দুইজন

 

শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটস এলাকার মাইল্যান্ড এলাকায় দুইজনকে চুৃঁড়ে মারা হয়েছে এসিড। একজন মহিলা ও অপরজন পুরুষ বলে জানা যায়।

কাউকে গ্রেফতার করা যায়নি এবং পরবর্তী অনুসন্ধান চারিয়ে যাচ্ছে পুলিশ। এ সময় ফরেনসিক অফিসারদের ঘটনাস্থল তদন্তের জন্য বারডেট রোড কয়েকঘন্টার জন্য বন্ধ ছিল।

স্কটল্যান্ড ইয়ার্ড জানায়,সকাল ২:১৫ মিনিটের সময় পুলিশকে বিষয়টি জানানো হয়। এতে

জানা যায়, মারাত্নক আহত হন ৪০ বছর বয়সী এক মহিলা ও ২৭ বছর বয়সী এক পুরুষ। আহতদের ইস্ট লন্ডন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তারা গুরুতর আহত হলেও প্রাণ নাশের আশংকা নেই।

জানা যায়, মঙ্গলবার খুব ভোরে মাইলেন্ডের বারডেট রোডে এ আক্রমণ হয়। সাইকেল চালিয়ে কযেকজন যুবক হঠা্ৎ তাদের কাছে এসেই এসিড চুঁড়ে মারে। ভোররাত ২টার সময় বারডেট রোডে এ ঘটনা ঘটে।

হোসেন আলী ৪০ বছরের একজন মিনি ক্যাব ড্রাইভার জানান, তিনি কান্নার শব্দ শুনতে চান বাইরে থেকে আসছে। তাই তাড়াহুড়ো করে িতিনি সহ কয়েকজন বেরিয়ে এসে দেখতে পান আক্রান্ত ঐ মহিলা তার কাপড়ে এসিড লাগায় খুলে ফেলতে চাইছেন। তারা পরামর্শ দেন শুধু পানি দিয়ে ধুয়ে নেয়া জন্য।

যদি কেউ কিছু দেখে থাকেন বা কোন তথ্যে দিতে চান তবে অনুগ্রহপূর্বক বেথনাল গ্রিন পুলিশ স্টেশনে অথবা ০২০৭ ২৭৫ ৪৫৫০ নাম্বার যোগোযোগ করতে পুরিশের পক্ষ থেকে আহবান জানানো হয়।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026