মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০

ইসরাইলে অন্যরকম ব্যতিক্রমি অভ্যর্থনায় নরেন্দ্র মোদী

ইসরাইলে অন্যরকম ব্যতিক্রমি অভ্যর্থনায় নরেন্দ্র মোদী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এমন ব্যতিক্রমি অভ্যর্থনার জন্য কিন্তু মোটেও কোনরকমের প্রস্তুতি ছিলোনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । কে জানতো, ইজরায়েলের প্রধানমন্ত্রী এমন ‘চমক’ দেবার অপেক্ষায় ছিলেন বিমানবন্দরে।

ঐতিহাসিক সফরে ইজরায়েলে পৌছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ইজরায়েলের স্থানীয় সময় বিকেল চারটেয় বেন-গুরিয়োঁ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন মোদী। তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আগে থকেই উপস্থিত ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বিমানবন্দরে একে অপরকে জড়িয়ে ধরেন ও করমর্দন করেন। এরপর বিমানবন্দরে রাষ্ট্রীয় অভ্যর্থনার প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ করে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনায় জানাবার সময় নিজের বক্তব্যে ভাঙা ভাঙা হিন্দিতে নেতনিয়াহু বলেন, আপকা সোয়াগত হ্যায় মেরে দোস্ত [বন্ধু নরেন্দ্র মোদী আপনাকেইজরায়েলে স্বাগত]!

একমুহুর্তে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেননা মোদী! ঘটনার আকস্মিকতায় কয়েকসেকেন্ড এদিক ওদিক তাকিয়ে প্রধানমন্ত্রী মোদীর মুখে ফুটে উঠে হাঁসির ঝিলিক । বুঝতে হয়তো কষ্ট হয়না বেশ চেস্টাতেই তাকে অভ্যর্থনা জানাতে এইক’টি হিন্দি কথা রপ্ত করেছেন নেতানিয়াহু।

এসময় সবার মুখেই ফুটে উঠে হাঁসি।

এরপর নেতানিয়াহু ইংরেজিতে দেয়া তার বক্তব্যে বলেন, আমরা ভারতকে ভালোবাসি। আপনাদের সংস্কৃতিকে ভালোবাসি, আপনাদের গণতন্ত্রকে ভালোবাসি। আপনাদের জন্য ৭০ বছর ধরে অপেক্ষা করি।

জানা গেছে, এর আগে কেবলমাত্র পোপ ও মার্কিন প্রেসিডেন্টের জন্যই বিমাবন্দরে গিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

আগামী তিনদিন একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা যাবে মোদী ও নেতানিয়াহুকে। এছাড়া দুই দেশের মধ্যে একাধিক সামরিক চুক্তি হবে বলেও আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফর ঘিরে দীর্ঘদিন ধরেই তাই জল্পনা তুঙ্গে। এর আগেই নরেন্দ্র মোদীকে বন্ধু সম্বোধন করে ভারতের উত্তেজনা আরও কয়েকগুন বাড়িয়ে দিলেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরাইল নাকি ভারতের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ট্যুইট করে একথা জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026