সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬

রণবীর-কাটরিনার নগ্ন ছবি নিয়ে তোলপাড়

রণবীর-কাটরিনার নগ্ন ছবি নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক: কাচের ওপারে রণবীর কাপুরের মুখ স্পষ্ট। যতদূর দেখা যায়, গায়ে কোনও পোশাক নেই নায়কের। ঠিক তাঁর পাশটিতে যিনি বসে, গাড়ির কাচে আলো পড়ার দরুণ তাঁর মুখ অনেকটাই ঝাপসা।

তবে সিনেপ্রেমীদের বুঝতে অসুবিধা হয় না যে তিনি কাটরিনা কাইফ। তাঁর পরনেও বেশভূষা বেশ এলেমেলো।

সম্প্রতি এমনই এক নগ্ন ছবিকে ঘিরে সরগরম নেটদুনিয়া। তাঁদের বিচ্ছেদ ঘিরে দেদার খবর প্রকাশ হয়েছে। এই সেদিন দীপিকাকে টপকে রণবীরের জীবনে প্রবেশ করেছিলেন কাটরিনা। কটাদিন বেশ ভালই কেটেছিল। অন্তত নায়ক-নায়িকার হাবেভাবে তাই-ই মনে হয়েছিল। কিন্তু সুখের দিন বেশিদিন টেকেনি।

পারিবারিক কারণে হোক বা অন্য যা কিছু, সম্পর্কের গাঁটছড়া ছিড়েছে। তাতে অবশ্য প্রফেশনাল সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। রণবীর কাপুরই বোধহয় সেই অভিনেতা, যিনি ব্রেকআপের পরও তার দুই প্রাক্তন প্রেমিকার সঙ্গে কাজ করলেন।

এর আগে দীপিকার সঙ্গে তার ছবি সুপারহিট হয়েছিল। এবার পালা কাটরিনার। ‘জগ্গা জাসুস’ ছবিতে রণবীর-কাটরিনাকে একসঙ্গে দেখা যাবে। তার প্রমোশনে বিভিন্ন স্থানে হাজিরও হচ্ছেন দুজনে।

এর মধ্যেই শোরগোল নতুন এই ছবিকে ঘিরে। নানামহলের প্রশ্ন, তবে কি এই ঘনিষ্ঠতা সম্পর্কের পুনর্জন্মের ইঙ্গিত দিচ্ছে? কোথা থেকে এল ছবি।

জানা যাচ্ছে, ‘জগ্গা জাসুস’ ছবিরই একটি গানের কারণে এভাবে ধরা দিয়েছিলেন নায়ক-নায়িকা। গায়ে জামা রাখেননি রণবীর। কাটরিনাও অনেকটাই নগ্ন। সেভাবেই তৈরি হয়েছে গানের দৃশ্যটি। এই গানেরই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়।

নগ্ন অবস্থায় রণবীর-কাটরিনাকে দেখা গিয়েছে, ভেবেই অনেকে অবাক হচ্ছেন। অনেকেই আবার এ ছবিতে তঁদের পারস্পরিক কেমিস্ট্রি দেখে ভাবছেন, এদের ব্রেকআপ না হলেই হত। রণবীর এখনও কোনও নতুন সম্পর্কে জড়াননি। কাটরিনাও তাই। ছবি যে জল্পনার জন্ম দিয়েছে তা যদি সত্যি হয়ে ওঠে, তবে মন্দ কী!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026