সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬

গভীর রাতে রণবীরের সঙ্গে দীপিকা

গভীর রাতে রণবীরের সঙ্গে দীপিকা

বিনোদন ডেস্ক: তার জন্মদিন আজ। রণবীর সিং ৩১ বছরে পা রাখলেন। এ উপলক্ষে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে মধ্যরাত থেকেই। সঙ্গে কে ছিলেন জানেন?

রণবীরের গার্লফ্রেন্ড দীপিকা পাডুকোন। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে তাদের ছবি। নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও রণবীর-দীপিকা যে কোনও একটি বিশেষ সম্পর্ক শেয়ার করেন তা যেন গতকাল রাতেই আরও স্পষ্ট হয়ে গিয়েছে বলি মহলের কাছে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কয়েক দিন ধরে বেঙ্গালুরুতে বাবা-মায়ের সঙ্গে থাকছিলেন দীপিকা। চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি মুম্বই ফেরেন। তড়িঘড়ি নায়িকার মুম্বই ফেরার কারণ এখন সকলের কাছেই পরিষ্কার।

গতকাল গভীর রাতে মুম্বইয়ের একটি বিলাসবহুল রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা যায় দু’জনকে। প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও এমন কিছু ক্লু নিচ্ছেন এই জুটি যাতে তাঁদের সম্পর্কের বিষয়ে আরও নিশ্চিত হচ্ছে বি-টাউন।

আপাতত অপেক্ষা! পরিচালক সঞ্জয় লীলা বানসালীর পদ্মাবতীতে এই জুটির অনস্ক্রিন রোমান্স দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026