সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫

কঙ্গনাকে টেক্কা দিয়ে এবার বলিউডের ইতিহাসে সর্বাধিক পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা

কঙ্গনাকে টেক্কা দিয়ে এবার বলিউডের ইতিহাসে সর্বাধিক পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউড জয় করার পর এরই মধ্যে হলিউডেও অভিষেক হয়েছে দীপিকা পাডুকোনের। ট্রিপল এক্স- রিটার্ন অব জেন্ডার কেজ ছবিতে অভিনয় করে হলিউডে বেশ আলোড়ন তুলেছেন এ অভিনেত্রী।

এরই মধ্যে এ সিরিজের ছবির পরবর্তী ছবির নায়িকা হিসেবেও তাকে নির্বাচন করা হয়েছে। এদিকে হলিউডে অভিষেকের পর নিজের সম্মানীও বাড়িয়েছেন দীপিকা। একটি ছবির সম্মানী হিসেবে আকাশছোঁয়া অর্থ দাবি করছেন।

করবেনইবা না কেন! তিনি তো এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। এখন বলিউডে দীপিকাকে কোনো ছবিতে নেয়ার জন্য গুনতে হচ্ছে ১২ কোটি রুপি। এটা বলিউডের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নায়িকার সর্বাধিক পারিশ্রমিক।

এর আগে কঙ্গনা ১০ কোটি রুপি পর্যন্ত সম্মানী নিয়েছেন। তবে এবার কঙ্গনাকে টেক্কা দিয়ে গেলেন দীপিকা। জানা গেছে, সঞ্জয় লীলা বানশালীর পদ্মাবতী ছবির জন্যও দীপিকা নিয়েছেন ১২ কোটি রুপি।

এমনকি হলিউডের কোনো ছবিতে কাজ করতেও এরকম পারিশ্রমিকই হাঁকাচ্ছেন তিনি। সব মিলিয়ে দীপিকা এখন ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে রয়েছেন। জনপ্রিয়তা, সফলতা, সম্মান, সম্মানী- সবদিক দিয়েই এগিয়ে রয়েছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026