মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০

হেব্রন ইস্যুতে জাতিসংঘের ওপর ক্ষিপ্ত নেতানিয়াহু

হেব্রন ইস্যুতে জাতিসংঘের ওপর ক্ষিপ্ত নেতানিয়াহু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হেব্রন ইস্যুতে জাতিসংঘের ওপর ভীষণ ক্ষিপ্ত ইসরাইল। ইউনেস্কে সম্প্রতি পশ্চিম তীরের হেব্রনে অবস্থিত ‘ওল্ড সিটি’কে বিশ্ব প্রত্নতাত্ত্বিক বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়।

একই সঙ্গে এটাকে ফিলিস্তিনের অধীনে বিপন্নপ্রায় স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এখানেই ক্ষিপ্ত ইসরাইল। ফলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘকে সদস্য ফি হিসেবে দেয়া অর্থ কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।

এ খাতে তার দেশ জাতিসংঘকে এক কোটি ১৭ লাখ ডলার দিয়ে থাকে। কিন্তু সেই অংক এখন নামিয়ে ১৭ লাখ করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। টাইমস অব ইসরাইলকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো হেব্রনকে ফিলিস্তিনের অধীনে বিশ্ব হেরিটেজ সাইট ঘোষণার প্রস্তাবের ওপর ভোট দেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। এ প্রস্তাবটি পাস হয়েছে। ইউনেস্কোর এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

তবে ইউনেস্কোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরাইল। তারা বলেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে ঐতিহাসিক সত্য তুলে ধরবেন। তিনি বিশ্বকে জানাবেন হেব্রনে ইহুদিতের হাজার বছরের শিকড় প্রথিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026