শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ শ্যাডো মিনিষ্টার রুশনারা আলী এমপি বর্তমনে ঢাকায় অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন আরেক ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ। বুধবার তারা ঢাকায় পৌঁছান তারা। যুক্তরাজ্যের বিরোধী দলের এই দুই এমপির সফর ব্যক্তিগত বলে জানানো হয়েছে। ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাস এ ব্যাপারে অবগত নয় বলে কতৃপক্ষ জানান।
লেবার পার্টির সদস্য রুশনারা রুশনারা বেথনাল গ্রিন ও বো আসন থেকে ২০১০ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। তিনি ব্রিটিশ পার্লামেন্টে ছায়া মন্ত্রিসভার বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী। আর পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা বার্মিংহাম লেডিউড আসন থেকে নির্বাচিত বিট্রিশ এমপি। তিনি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান বিষয়ক ব্রিটিশ পার্লামেন্টর ছায়ামন্ত্রী।
জানা যায়, বহুল আলোচিত তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক এবং রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ নিয়ে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক মহলের উদ্বেগ রয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এমপি রুশনারা এই সফরে কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করবেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দলের হয়ে পোশাক কারখানাগুলো পরিদর্শন করবেন তিনি।