মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯

নিষেধাজ্ঞা মোকাবেলায় পর্যাপ্ত অর্থ আছে কাতারের

নিষেধাজ্ঞা মোকাবেলায় পর্যাপ্ত অর্থ আছে কাতারের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কাতারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শেখ আবদুল্লাহ বিন সাউদ আল-থানি জানিয়েছেন, সরকারি বিনিয়োগ তহবিলসহ কাতারের রিজার্ভ এখন ৩৪ হাজার কোটি ডলার।

ফলে উপসাগরীয় ক্ষুদ্র দেশটি প্রতিবেশী শক্তিশালী আরব দেশগুলোর নিষেধাজ্ঞার চাপ ‘সহ্য করে নিতে পারবে’ বলে মনে করেন তিনি। মার্কিন সংবাদ চ্যানেল সিএনবিসি তার এই সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে।

সাক্ষাৎকারে ওই গভর্নর বলেন, এটি আমাদের পদ্ধতির সার্থকতা। যেকোনো ধরনের ধাক্কা সামলানোর মতো পর্যাপ্ত নগদ অর্থ আমাদের আছে।

তিনি আরও জানিয়েছেন, কাতারের কেন্দ্রীয় ব্যাংকের কাছে চার হাজার কোটি ডলার রিজার্ভের পাশাপাশি পর্যাপ্ত স্বর্ণের মজুদও রয়েছে। এছাড়া কাতারের বিনিয়োগ কর্তৃপক্ষের কাছে আরও ৩০ হাজার কোটি ডলারের রিজার্ভ আছে।

এদিকে, কাতারের বিরুদ্ধে সৌদি আরবসহ কয়েকটি দেশের জারিকৃত নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত’র (আইসিসি) প্রধান আইনজীবী ফাতু বেনসুদা স্থানীয় সময় রোববার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে সাক্ষাতের পর এই হতাশা ব্যক্ত করেন তিনি।

অবরোধে কোনো আন্তর্জাতিক আইন বা মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।

কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘কিউএনএ’ জানায়, এই সংকট মোকাবেলায় কাতারের পদক্ষেপের প্রশংসা করেছেন বেনসুদা।

এ সময় কাতার ও আইসিসির মধ্যে সহায়তা বৃদ্ধি করার বিষয়েও আলোচনা করেন তারা। এর আগে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গেও কথা বলেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ‘ফরেন সার্ভিস’ বিভাগের শিক্ষক রস হ্যারিসন মনে করেন, মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকট ইরানকে আরও শক্তিশালী করছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফরেন পলিসি’তে লেখা এক কলামে তিনি বলেন, ‘কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোট সম্পর্ক ছিন্ন করায় আরব দেশগুলো দুর্বল হয়ে পড়ছে। আর এতে করে শক্তিশালী হচ্ছে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী ইরান।’

রস হ্যারিসন মনে করেন, ‘যুক্তরাষ্ট্র যাই করুক না কেন, এটা আসলে ইরানের শক্তি বৃদ্ধি করছে। আর কাতারকে কেন্দ্র করে দুর্বল হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের জোট।

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় আরব বিশ্বে সৌদি আরবের ক্ষমতা কমে যাচ্ছে এবং লাভবান হচ্ছে ইরান।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026