সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬

ফের বিমানবন্দরে বাধা পাওয়ার পর লন্ডন রওয়ানা দিলেন ইলিয়াস পত্নী লুনা

ফের বিমানবন্দরে বাধা পাওয়ার পর লন্ডন রওয়ানা দিলেন ইলিয়াস পত্নী লুনা

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস অালীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে ফের বুধবার বিমান বন্দরে বাধার সম্মুখিন হোন।

আদালতের নির্দেশনা প্রদর্শনের পর বুধবার সকাল ১০টায় ঢাকায় লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইলিয়াস অালীর স্ত্রীর বরাত দিয়ে জানান, আজ সকালেও ১০ টার ফ্লাইটে লন্ডন যেতে চাইলে প্রথমে তাকে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আদালতের নির্দেশনা দেখালে যেতে দেয়া হয়।

এর আগে গত রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন যেতে চাইলে সেদিন ইমিগ্রেশন পুলিশের বাধায় ঢাকা ছাড়তে পারেননি তিনি।

ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। তাই লন্ডনে তার আনুষ্ঠানিক সমাবর্তনে উপস্থিত থাকার কথা তাহসিনা রুশদির।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026