বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০

বুধবার লন্ডনে পৌছেছেন নিখোঁজ ইলিয়াস পত্নী লুনা

বুধবার লন্ডনে পৌছেছেন নিখোঁজ ইলিয়াস পত্নী লুনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিএনপির নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক  এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার লন্ডনে পৌছেছেন।

এ সময় বিমান বন্দরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর এলাকার বিপুল সংখ্যক মানুষ।

ইলিয়াস পত্মীর সাথে লন্ডনে এসেছে তাদের একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল। অপর দিকে আগ থেকেই যুক্তরাজ্যে অধ্যয়নের জন্য অবস্থান করছেন তাদের দুই পুত্র আবরার ইলিয়াস অর্নব ও লাবিব সারার।

বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহসিনা রুশদির লুনা বলেন, প্রবাসীসহ দেশবাসীর মত আমরাও বিশ্বাস করি ইলিয়াস আলী ফিরে আসবে। তিনি ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে প্রবাসে বিশেষ করে যুক্তরাজ্যে আন্দোলন সংগ্রামের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য আবরার ইলিয়াস অর্নব এ বছর ব্রিস্টলের ইউনিভার্সিটি ওয়েষ্ট অব ইংল্যান্ড থেকে কৃতিত্বের সাথে এলএলবি সম্পন্ন করেছে। সে আগামী সেপ্টেম্বর থেকে লন্ডনের সিটি ল’স্কুলে বিপিটিসি কোর্স শুরু করবে। আবরার ইলিয়াস এলএলবি কোর্স সম্পন্ন করার সময় বাংলাদেশ সোসাইটি ইউনিভার্সিটি ওয়েষ্ট অব ইংল্যান্ডে সরাসারি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026