মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০

সৌদি আরব থেকে তাড়ানো কাতারের উটগুলো মরে যাচ্ছে

সৌদি আরব থেকে তাড়ানো কাতারের উটগুলো মরে যাচ্ছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। আরো চাপে ফেলতে দেশটির চারণভূমি থেকে কাতারের সব উট তাড়িয়ে দেওয়া হয়।

এরপর থেকেই খোলা মরুভূমিতে গরমে ও জলতৃষ্ণায় সারে সারে মারা পড়ছে উটগুলো। স্থান সংকটের কারণে কাতারের বেশির ভাগ উট পালন করা হতো সৌদি আরবের বিভিন্ন চারণভূমিতে।

এসব উট খামারিরা সারাদিন উট চরিয়ে সন্ধ্যায় সীমান্ত পার হয়ে ফিরে যেতেন কাতারে। তবে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের পর খামারিদের তাদের উট ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়।

কিন্তু হাজার হাজার উটের মধ্যে প্রতিদিন সীমান্ত পার হয়ে কাতারে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে মাত্র কয়েকশ উটকে। এতে খোলা মরুভূমিতে গরমের মধ্যে দিন কাটছে উটগুলোর। পানির অভাবে প্রতিদিন মারা পড়ছে অনেক উট।

উট খামারি আল জাহারি বলেন, এটা খুবই শক্ত ছিল। উটগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছিল, কারণ কোন পথে যেতে হবে তা তারা জানে না।

হুসাইন আল মারি নামের আরেক খামারি বলেন, আমি সৌদি আরব থেকে এসেছি। আসার পথে আমি রাস্তার ওপর ১০০টিরও বেশি মৃত উট দেখেছি। এছাড়া আরো অনেক উট ও ভেড়া পথ হারিয়েছে।

এদিকে, সৌদি আরবের সিদ্ধান্তের পর সীমান্তের কাছে আট হাজার উটের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছে কাতার সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026