রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩

অভিবাসনের চাপ কমাতে পরিবার পরিকল্পনা করছে ডেনমার্ক

অভিবাসনের চাপ কমাতে পরিবার পরিকল্পনা করছে ডেনমার্ক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্রোতের মতো অভিবাসী আসছে ইউরোপের দিকে। দিন দিন এ সংখ্যা বাড়ছেই। এবার অভিবাসনের চাপ কমাতে অভিনব উপায় বের করেছে ডেনমার্ক।

আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোতে পরিবার পরিকল্পনায় সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে দেশটি। ডেনমার্কের সংশ্লিস্ট কর্তৃপক্ষের ধারণা এতে ইউরোপে অভিবাসীদের চাপ কমে আসবে।

ডেনমার্কের উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী উলা তরনেস পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ৯১ মিলিয়ন ক্রোনা (১৫ মিলিয়ন মার্কিন ডলার) দেয়ার ঘোষণা দিয়েছেন।

উলা তরনেসের মতে, অপ্রত্যাশিত গর্ভধারণে বিপাকে পড়ে গরীব দেশগুলো। তাই তারা পরিবার পরিকল্পনা কর্মসূচিতে সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

উলা তরনেস বলেন, ইউরোপে অভিবাসনের চাপ কমিয়ে আনতে হলে আফ্রিকার দেশগুলোতে উচ্চ জন্মহার কমিয়ে আনতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026