রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১০

এক মহিলাকে ধর্ষনের দায়ে বাঙালী শেফ অভিযুক্ত: ৮ বছরের জেলদন্ড

এক মহিলাকে ধর্ষনের দায়ে বাঙালী শেফ অভিযুক্ত: ৮ বছরের জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কেন্টের এক নিরাপদ স্থানে মদ্যপ এক মহিলাকে ধর্ষনের অভিযোগে এক বাঙালি শেফকে ৮ বছরের জেলদন্ড দিয়েছে আদালত। বুধবার কেন্টের মেইডস্টোন ক্রাউন কোর্টে এই রায় প্রদান করা হয়।

আদালতের শুনানিতে বলা হয়, গত বছর জুলাই মাসে রাত প্রায় ১টার দিকে মহিলা তার জন্ম দিনের পার্টি শেষে নিজে নিজেই বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। এর প্রায় ৫ মিনিট পরে তার সঙ্গে গিয়ে যোদ দেন শেফ আনসার মাহমুদ। আনসার মাহমুদ পরবর্তীতে শিরনেস হাইস্ট্রীটের রয়েল বেঙ্গল রেস্টুরেন্টের পাশে একটি নিরাপদ জায়গায় নিয়ে তাকে ধর্ষন করেন।

আদালতের শুনানিতে বলা হয়েছে, ২০ বছর বয়সী মহিলা কেন্টের টান্ট্রা নাইট ক্লাবে নিজের জন্মদিন পালন শেষে ঘরে ফিরছিলেন। এ সময় তিনি এতোটা মদ্যপ ছিলেন যে, হাঁটতেও পারছিলেন না। কয়েকদফা বমিও করেছেন তিনি।

সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, ৩৫ বছর বয়সী শেফ আনসার মাহমুদ ওই মহিলাকে থামিয়ে সহযোগিতা না করে বরং তাকে ধর্ষন করেন। মদ্যপ, বেসামাল মহিলাকে একটি নিরব জায়গায় নিয়ে তাকে ধর্ষন করেন তিনি।

ধর্ষক আনসার মাহমুদ টাওয়ার হ্যামলেটসের বো এলাকার বাসিন্দা। তিনি বিবাহিত এবং দু’ সন্তানের জনক। যদিও আদালতে ধর্ষনের অভিযোগ অস্বীকার করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026