সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭

ওজন কমান মাত্র ৭ সেকেন্ডে

ওজন কমান মাত্র ৭ সেকেন্ডে

শরীর স্বাস্থ্য ডেস্ক: শুনে আশ্চর্য হচ্ছেন? এ আবার কেমন বুজরুকি কথা! সাত সেকেন্ডে কি আর ওজন কমানো যায়?

তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু কিছু কাজ করলে সাত সেকেন্ডেও ওজন কমানো যায়। আর এ জন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটি ছোট নিয়ম।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. খুব চাপের মধ্যে থাকলে গভীরভাবে দম নিন। এটি চাপ বাড়ানোর হরমোন করটিসলকে কমাতে সাহায্য করবে। এই হরমোন ওজন বাড়িয়ে দেয়, বিশেষ করে পেটের। তাই চাপের মধ্যে থাকলে গভীরভাবে কয়েকবার দম নিন।

২. দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকলে একটু সোজা হয়ে বসুন। এটিও মানসিক চাপ বাড়ানোর হরমোন করটিসলকে কমাতে কাজ করে এবং সাত সেকেন্ডের ভেতরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩. ভাজাপোড়া কিছু খাওয়ার আগে অবশ্যই টিস্যু দিয়ে অতিরিক্ত তেল মুছে নিন। এ পদ্ধতিও ওজন কমাতে কাজে দেবে।

৪. আরেকটি কাজ করতে পারেন। খাওয়ার টেবিলের পাশে একটি আয়না লাগিয়ে নিন। তখন খেতে গেলেই মনে পড়বে কত বেশি খেয়ে ফেলছেন। আর এখন একটু কম খাওয়া উচিত।

৫. দুপুর ও রাতে খাবার খাওয়ার আগে বড় একটি গ্লাসে দুই গ্লাস পানি পান করে নিন। এটিও কম খেতে সাহায্য করবে আপনাকে, আর বিপাক প্রক্রিয়াকে ঠিকঠাক করে ক্যালরি ঝরাতে কাজে দেবে।

৬. ওজন কমানোর আরেকটি পদ্ধতি হলো দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে খাবার খাওয়া। এতেও ওজন কমতে সাহায্য হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026