সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫

নভ্যার বয়ফ্রেন্ড নিয়ে যত জল্পনা

নভ্যার বয়ফ্রেন্ড নিয়ে যত জল্পনা

বিনোদন ডেস্ক: বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনী নভ্যাকে নিয়ে বলিউডে শোরগোল কম নয়। প্রায়ই কোনো না কোনো পার্টিতে তার দেখা মেলে। নভ্যার প্রেম নিয়ে গুঞ্জন রয়েছে ব্যাপক।

সম্প্রতি নভ্যাকে দেখা গিয়েছিল এক অজ্ঞাত পরিচয় পুরুষের সঙ্গে। আর কে সেই পুরুষ? তা নিয়ে তৈরি হয় জোর জল্পনা।

সেই রাতে তিনি মুখ লুকিয়ে ওখান থেকে তড়িঘড়ি বেরিয়ে যেতে চান। পরে নভ্যা সাংবাদিকদের দেখে হাসলেও ওই পুরুষ বন্ধু কিন্তু এড়িয়ে গিয়েছিলেন মিডিয়াকে। তবে এতদিনে সেই রহস্যের উন্মোচন হল।

জানা গেছে নভ্যার সেই বিশেষ বন্ধুর নাম। এ বিষয়ে সবাই জানতে আগ্রহী ছিলেন যে কে সেই পুরুষ?

মুম্বই-এর একটি সংবাদ পত্রের রিপোর্ট অনুযায়ী, সে দিন নভ্যার সঙ্গে ছিলেন অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান। নভ্যা ও মিজান খুব ভালো বন্ধু। তবে বন্ধুত্বের থেকেও বেশি কিনা তা এখনও জানা যায়নি।

নভ্যা গ্রীস্মকালীন ছুটি কাটাতে দেশে ফেরার পর বন্ধুত্ব হয় মিজানের সঙ্গে। তাদের প্রচুর কমন ফ্রেন্ডও রয়েছে। সেদিন নাকি একটি নাইট ক্লাব থেকে বেরনোর সময় মুখ ঢাকেন মিজান।

তবে কেন মুখ ঢেকেছিলেন তা এখনও জানা যায়নি। এদিকে একাধিকবার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের সঙ্গে প্রেমের খবরও রটে অমিতাভ নাতনীকে ঘিরে।

এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। শুধু তাই নয়, দুই পরিবারের মাঝে ভুলবোঝাবুঝিও কম হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026