রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৯

নিখোঁজ ইলিয়াস পুত্র আবরার ইলিয়াস অর্ণব এর এল,এল,বি ডিগ্রি অর্জন

নিখোঁজ ইলিয়াস পুত্র আবরার ইলিয়াস অর্ণব এর এল,এল,বি ডিগ্রি অর্জন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার্ড তাহছিনা রুশদির লুনা দম্পতির জৈষ্ট পুত্র আবরার ইলিয়াস অর্ণব এ বছর যুক্তরাজ্যের অন্যতম খ্যাতিমানশিক্ষা প্রতিষ্টান University of the west England,Bristol থেকে এল এলবিতে (আইন বিষয়ে) ডিগ্রী অর্জন করেছেন।

তার মা তাহছিনা রুশদির লুনা, যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটিতে অধ্যানরত অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছোট ভাই লাবিব শাহরিয়ার, একমাত্র বোন শায়রিয়া নাওয়াল, লন্ডন বসবাসরত তার চাচা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আছকির আলী সহ বেশ কিছু আত্মীয় স্বজন নিয়ে University of the West England এর ডিগ্রি সমাবর্তন অনুষ্টানে অংশগ্রহণ করে তার এল এলবি সার্টিফিকেট গ্রহণ করেন ।

আবরার ইলিয়াস ২০১০ সালে ঢাকা রেসিডেন্টিয়াল মডেল কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এস.এ.সি এবং ২০১২ সালে ঢাকা নটেরডেম কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচ.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026