বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১

লন্ডনের অর্ধেক পুলিশ ষ্টেশন বাজেট কাটের কারণে বন্ধ হতে চলেছে

লন্ডনের অর্ধেক পুলিশ ষ্টেশন বাজেট কাটের কারণে বন্ধ হতে চলেছে

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের মেয়র সাদিক খান নতুন পরিকল্পনার ভিত্তিতে লন্ডনের অর্ধেক পুলিশ ষ্টেশনের ফ্রন্ট লাইন কাউন্টারসমুহ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। লন্ডনে যখন দিনে দিনে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন বাজেট কাটের কারনে লন্ডনের অর্ধেকের বেশি পুলিশ ষ্টেশন বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

তবে সাদিক খান বলেছেন, বাজেটের সীমাবদ্ধতার জন্য তার আর কেন উপায় ছিল না। লন্ডর মেয়র বলেন, আমার প্রধান দায়িত্ব হচ্ছে লন্ডনবাসীদের নিরাপদ রাখা,এবং প্রত্যকটি পাউন্ড জমা রাখা যা সামনের কাউন্টার বন্ধ রেখে ফ্রন্ট লাইন থেকে কমানো কিছু আমরা আর খুঁজে পাইনি।

কনজারভেটিভ বলছে, মেয়র সরকারের ফান্ড বলির পাটার মত ব্যবহার করছেন। যখন ফরমার মেয়র বরিস জনসন ২০১৩ সালে পুলিশ ষ্টেশনের ফ্রন্ট কাউন্টার বাদ দিয়েছিলেন, মি. সাদিক খান তার এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন।

স্কটল্যান্ড ইয়ার্ড বলছে ২০২০ সালের মধ্যে ৪০০ মিলিয়ন পাউন্ড বাজেট সেইভ করতে এই পুলিশ ষ্টেশন সমূহ বন্ধ রাখতে হবে। এই সিদ্ধান্তেরর জন্য প্রত্যেক মেট্রোর ৩২ বারার জন্য ২৪ ঘন্টার কাউন্টার ছাড়তে হবে। সেখানে বর্তমানে ৭৩ ওয়ার্কিং কাউন্টার রয়েছে যা ২০১৩ সালে ছিল ১৩৬টি।

একজন মূখপাত্র বলেন, দেশের অন্যান্য জায়গার তুলনায় লন্ডনবাসীর জন্য অনেক টাকা এবং অনেক অফিসার রয়েছেন। এই সরকার আমাদের সম্প্রদায়কে নিশ্চয়তা প্রদান করবে যাতে মেট্রোপলিটন পুলিশের যে সম্পদ আছে তারা অপরাধ কমাতে দরকার হবে। পাবলিক কনসাল্টেশন ৬ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026