শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭

বার্মিংহামের ৯ম জাতীয় নৌকা বাইচ ২০১৭ প্রতিযোগিতা সম্পন্ন

বার্মিংহামের ৯ম জাতীয় নৌকা বাইচ ২০১৭ প্রতিযোগিতা সম্পন্ন

এম জি ফয়সাল আহমেদ: কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায় ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়- ভাটি বাংলার প্রাণ পুরুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের মাধ্যমে শুরু হলো বার্মিংহামে কমিউনিটি কানেক্ট ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা নৌকা বাইচ ২০১৭।

সকাল ১১ টায় প্রতিযোগিতা শুরু হলেও ৯ টা থেকে আসতে শুরুহলো ব্রিটেনের নানা শহর থেকে নয় ইউরোপের বিভিন্ন দেশ থেকেও বাঙালিরা দলে দলে যোগ দিয়েছেন এবারের নৌকা বাইচ ২০১৭ প্রতিযোগিতায়। তারুণ্যের উচ্ছাস,হরেক রকম বাদ্য-বাজনা আর রঙ-বেরঙের সাজ পোশাকে সেজে উঠা বাঙালীদের পদচারণায় মূখরীত বার্মিংহামের এজবাষ্টন রির্জাভইরে হয়ে উঠেছিলো এক খন্ড বাংলাদেশ-ই।

সকলের বিনোদনের জন্য দিনব্যাপি ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বার্মিংহামের এজবাষ্টন রির্জাভইরে পারে দেশী বিদেশী খাবারের দোকানসহ বিভিন্ন ধরনের ষ্টল ছিলো।

নৌকা বাইচ প্রতিযোগিতা ১৮টি ময়ুরপঙ্খি নৌকা অংশগ্রহণ করে, তারা হলেন-এক্সিডেন্ট এন্ড ইনজুরি, টীম শাহজালাল, সিলেট স্পোটিং ক্লাব, ওল্ডহাম টাইগার্স, ওল্ডহাম ড্রাগন, ময়ুরপঙ্খি নৌকা, মুসলিম এইড, সিলেট এইড, বার্কলিস ডিজিটাল ঈগলস, শেফ অনলাইন, সুরমা রোয়ার্স, শেফিলড বাংলা, ডিন রিলিফ, জিম্মি পিকলেস, লাভ ইংল্যান্ড-ইংল্যান্ড লাভ ইউ

স্মলহিথ নৌকা গ্রুপ, সি.সি.এফ, বাউলা মন-নামক ময়ুরপঙ্খি নায়ের মধ্যে প্রথম স্থান ল্যাব করেন সিলেট স্পোটিং ক্লাব, দ্বিতীয় স্থান ল্যাব করেন টীম শাহজালাল, তৃতীয় স্থান ল্যাব করেন ওল্ডহাম ড্রাগন,

প্রথম স্থান অধিকারীদের প্রদান করা হলো যথাক্রমে ১০০০ পাউন্ড ও একটি ট্রপি।

দ্বিতীয় স্থান অধিকারীদের প্রদান করা হলো যথাক্রমে ৭০০ পাউন্ড ও একটি ট্রপি।

তৃতীয় স্থান অধিকারীদের প্রদান করা হলো যথাক্রমে ৫০০ পাউন্ড ও একটি ট্রপি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026