বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০

শপিং আসক্ত চীনা স্ত্রীদের জন্য স্বামী জমা রাখার ব্যবস্থা চালু

শপিং আসক্ত চীনা স্ত্রীদের জন্য স্বামী জমা রাখার ব্যবস্থা চালু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের এক শপিং মলে যে মহিলারা শপিংয়ে যাবেন, সেখানে তাদের স্বামীকে জমা রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

চীনের সংবাদপত্র দ্য পেপার জানাচ্ছে সাংহাই এর গ্লোবাল হার্বার মলে বেশ কিছু গ্লাস পড বা কাঁচের খোপ তৈরি করা হয়েছে যেখানে মহিলারা তাদের স্বামীদের জমা রেখে যেতে পারবেন।

ফলে তারা যখন শপিং করবেন, তখন এই স্বামীদের আর পেছন পেছন ঘুরতে হবে না।

গ্লাস পডে স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকবে। সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন।

প্রতিটি গ্লাস পডের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেম প্যাড। সেখানে বসে তারা নব্বুই দশকের পুরোনো গেমগুলো খেলতে পারবেন।

শপিং মলটি জানিয়েছে, এই সার্ভিস আপাতত ফ্রি। কিন্তু পরবর্তীতে তারা ফি চালু করার কথা ভাবা।

এই সার্ভিস ব্যবহার করেছেন এমন কয়েকজন পুরুষ পত্রিকাটিকে জানিয়েছে, তারা ব্যাপারটি পছন্দ করেছেন।

মিস্টার ইয়াং নামে একজন বলেছেন, আমি মাত্র টেকেন-থ্রী গেমটি খেললাম। আমার মনে হলো আমি যেন মাত্র স্কুল থেকে ফিরে এসেছি।

টেকেন-থ্রী হচ্ছে নব্বুই এর দশকের একটি গেম।

চীনা সোশ্যাল মিডিয়ায় অবশ্য শপিং মলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক কৌতুক চলছে। এই সার্ভিস আরও বিভিন্ন জায়গায় সম্প্রসারণ করা যায় কীনা জানতে চেয়েছেন অনেকে।

একজন মন্তব্য করেছেন, এই সার্ভিস এখন স্বামীদের শপিং এ যেতে যোগাতে উৎসাহ যোগাবে। যদিও শপিং এর খরচ তাদের পকেট থেকেই যাবে।

তবে একজন স্ত্রী মন্তব্য করেছেন, আমার স্বামী যদি কেবল বসে গেম খেলতে চান, তাকে শপিংয়ে নিয়ে আসার মানে কি?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026