শীর্ষবিন্দু নিউজ: এসিড আক্রমনের ঘটনায় পূর্ব লন্ডনে এক যুবক অভিযুক্ত। স্টেপনিগ্রীন এলাকার মাসবারী স্ট্রিটের বাসিন্দা অভিযুক্ত ব্যাক্তির নাম মোস্তফা আহমদ বয়স ১৯ বছর।
জানা যায়, মোস্তফা ঐদিন মাইল্যান্ডের বার্ডেট রোড়ে ২০ বছর বয়সী একজন পুরুষ ও ৪০ বছর বয়সী মহিলার উপর এসিড ছুড়ে মারেন।
গত ৪ঠা জুন রবিবার পুলিশ তাকে গ্রেফতার করে এবং মঙ্গলবার থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজির করা হলে কোর্ট তাকে অভিযুক্ত করেন।