রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩

প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ ফরাসি সেনা প্রধানের

প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ ফরাসি সেনা প্রধানের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রেসিডেন্টের ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে সৃষ্ট দ্বন্দ্বে পদত্যাগ করেছেন ফ্রান্সের সশস্ত্র বাহিনী প্রধান পিয়েরে ডি ভিলিয়ার্স।

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানো নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন তিনি। তারই ধারাবাহিকতায় তিনি পদত্যাগ করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম দেশের ভিতরে বড় রকম একটি সঙ্কটের মুখোমুখি হলেন ম্যাক্রন। পিয়েরে ডি ভিলিয়ার্স একটি বিবৃতি দিয়েছেন।

তাতে তিনি বলেছেন, ফ্রান্সের প্রতিরক্ষা খাতে আর্থিক টানাপোড়েন চাপিয়ে দেয়া হয়েছে। তার মধ্যে ক্রমবর্ধমান এই জটিল কাজটি কার্যকর করে যেতে বলা হয়েছে তাকে।

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের প্রতিরক্ষা বাহিনীকে আর গ্যারান্টি দিতে সক্ষম নই আমি। আমি বিশ্বাস করি ফ্রান্স ও এর জনগণকে আজ ও আগামীকাল সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তায়। পাশাপাশি চাই দেশ স্থিতিশীল থাকুক।

তিনি বলেছেন, তাই তিনি প্রেসিডেন্ট ম্যাক্রনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে ফরাসি সরকারের কোনো মন্তব্য পাওয়া যায় নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026