মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯

মুসলিম যুবকের সাথে প্রেম করায় নিজের মেয়েকে খুন করলেন খ্রিস্টিয়ান বাবা

মুসলিম যুবকের সাথে প্রেম করায় নিজের মেয়েকে খুন করলেন খ্রিস্টিয়ান বাবা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মুসলিম তরুণের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাওয়ার অপরাধে এক ইসরায়েলি তরুণীকে হত্যা করেছে তার বাবা। এ ঘটনায় বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলে থাকা এমন এক মুসলিম তরুণের সঙ্গে হেনরিয়েটা কারার প্রেমের কথা জেনে গিয়েছিলেন তার বাবা সামি কারা। প্রেমিকের জন্য হেনরিয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করতে মনস্থির করেছিলেন।

হেনরিয়েটার মা আলিহাম পুলিশকে জানান, মুসলিম তরুণের সঙ্গে তাদের মেয়ের প্রেমের কথা জানতে পেরে অপমানিত বোধ করেন সামি কারা। পরিবার থেকে এ প্রেমের সম্পর্ক ছিন্ন করার জন্য হেনরিয়েটার ওপর বারবার চাপ দেওয়া হয়।

এক পর্যায়ে বাড়ি ছেড়ে চলে যান হেনরিয়েটা। এরপর বিভিন্ন যায়গায় আত্মগোপনে থাকেন তিনি। প্রেমিকের মায়ের বাড়িতেও কিছুদিন লুকিয়ে থাকতে হয়েছে তাকে। এক পর্যায়ে হেনরিয়েটার পরিবার তার প্রেমিকের মাকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়।

বাড়ি ছাড়ার দুই সপ্তাহ পর গত ১৩ জুন হেনরিয়েটাকে হত্যা করা হয়। খুন হওয়ার এক সপ্তাহ আগে পুলিশের কাছে করা অভিযোগে ওই তরুণী জানান, তার বাবা তাকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে।

পরবর্তীতে তার বাবা তাকে ছুরিকাঘাতে হত্যা করলে ঐদিনই পুলিশ হেনরিয়েটার বাবা সামি কারাকে গ্রেফতার করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026