শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে স্টেট বা রাষ্ট্রীয় পেনশনের বয়স আরো এক বছর বৃদ্ধি করা হয়েছে। ষ্ট্যাট পেনশনের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়েছে। পার্লামেন্টে ডেভিড গাউকি সিডল্যান্ড রিভিউ রিপোর্ট অনুসারে এই সিদ্ধান্ত বলে জানালেন।
শুধু তাই নয়, পেনশনের বয়স ৬৮ বছর করে আবার এটা কার্যকরের জন্য আরো সাত বছর এগিয়ে এনে ২০৩৭ থেকে কার্যকরের কথা জানিয়েছেন, যা আগের পরিকল্পনা থেকে এগিয়ে আনা হয়েছে।
তথ্যে মতে, পূর্বে যা ছিল ৬৭ বছর এখন তা বাড়িয়ে ৬৮ বছরে করা হয়েছে। এর পূর্বে এ বয়স সীমা ছিল ৬৫ বছর। তারপর তা বৃদ্ধি করে করা হয় ৬৭ বছরে। এই বয়স সীমা ৭০ বছরে নেয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সরকারী সিদ্ধান্ত মোতাবেক ২০১৮ সালে যাদের বয়স ৬৫ হবে তারা পূর্বে নিয়মেই ৬৫ বছরে পেনশন পাবেন। সরকারের নতুন ঘোষণার ফলে ৬ মিলিয়নের বেশি মানুষকে পেনশন পেতে আরো ১ বছর অপেক্ষা করতে হবে। শুধু তাই নয় এই সিদ্ধান্ত কার্যকরের প্রস্তাবিত ২০৪৪ সালের আরো ৭ বছর এগিয়ে তা করা হয়েছে ২০৩৭ সাল থেকে। যাদের বয়স বর্তমানে ৩৯ থেকে ৪৭ তারাও এই নতুন সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবেন।
পার্লামেন্টে ওয়ার্ক এন্ড পেনশন সেক্রেটারী ডেভিড গাউকি বলেছেন, রাস্ট্রীয় পেনশন প্রাপ্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।
তবে আমাদের নিশ্চিত করতে হবে একটি ন্যায্য এবং টেকসই ব্যবস্থা যা ভবিষ্যত প্রজন্মের জন্য সুরক্ষিত হয়। তিনি আরো উল্লেখ করেন ৩৯ বছরের নিচের যেকোন যুবককে তাদের নিদিষ্ট পেনশনের বয়স জানাতে ভবিষ্যত ঘোষনার জন্য অপেক্ষা করতে হবে।
তবে শ্যাডো সেক্রেটারী ডেবি ইব্রাহামস বলেছেন, ৬০ বছর বয়সেই মানুষ অসুস্থতা ভোগ করতে শুরু করে। তাদেরকে এর আগেই পেনশন প্রধান করা উচিত।