রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৯

বিবিসিতে বেতন ও জেন্ডার বৈষম্য নিয়ে রেকর্ড প্রকাশিত

বিবিসিতে বেতন ও জেন্ডার বৈষম্য নিয়ে রেকর্ড প্রকাশিত

শীর্ষবিন্দু নিউজ: বিবিসি যার নাম পৃথিবীব্যাপি মিডিয়া বস বা মিডিয়ার অভিভাবক হিসেবে সুপরিচিত। এই মিডিয়া অভিভাবক অফিসে উচ্চ পদে কাজ করতে বেতন ও জেন্ডার বৈষম্য স্বীকার হয়েছেন এমন এক রিপোর্ট উঠে এসেছে মিডিয়ায়।

বুধবার বিবিসির প্রকাশিত রেকর্ড থেকে জানা যায়, বিবিসিতে সর্বোচ্চ বেতনধারি বা আয়ের অধিকারি ২১৪ জন স্টাফ এর রেকর্ড আজ প্রকাশিত হয়েছে, যাতে ২০ জন রেকর্ড পরিমাণ আয় করেন, তাদের মধ্যে একেবারে টপ আয় করেন ৭ জন শ্বেতাঙ্গ পুরুষ, মাত্র ৫ জন নারী রয়েছেন যারা টপ আয়ের অধিকারি, আর ১ জন মাত্র বিএমই কমিউনিটির নারী সর্বোচ্চ বেতনে কাজ করেন। এই পার্থক্য বা বেতন বৈষম্য আর জেন্ডার বৈষম্য নিয়ে আজ ব্রিটেনের মিডিয়া ও সুশীল সমাজ সরগরম।

রেকর্ড থেকে জানা যায়, রেডিও টু হ্যাবের ক্রিস ইভান্স একেবারে সর্বোচ্চ ২.২ -২.২৫ মিলিয়ন বছরে আয় করেন, ইভান্সের পরেই আছেন ম্যাচ অব দ্য ডের হোস্ট গ্যারি লিনেকার আয় করেন বছরে ১.৭৫-১,৭৯৯,৯৯৯ মিলিয়ন পাউন্ড। তারপরেই আছেন গ্রাহাম নর্টন, যার বছরে আয় ৮৫০,০০০-৮৯৯.৯৯৯ মিলিয়ন পাউন্ড ।

এই তথ্য বুধবার প্রকাশিত হয়েছে, যেখানে গত বছর বিবিসি তাদের স্টাফের বেতন প্রকাশ করেছিল ১৫০,০০০ এরও অধিক ।

সর্বোচ্চ বেতনধারী ৭ জন শ্বেতাঙ্গ পুরুষদের পরেই ২০ জন সর্বোর্চ্চ আয়ের লিষ্টের মধ্যে ৫ জন নারী থাকলেও কেউই এশিয়ান কিংবা এথনিক মাইনোরিটি কমিউনিটির কিংবা কালো নন।

অস্টম স্থানে আছেন সর্বোচ্চ আয়ের নারী, স্ট্রিক্টলি কাম ড্যান্সিং এর হোষ্ট ক্লডিয়া উইনকলম্যান, যার বেতন ৪৮০,০০০-৪৯৯,৯৯৯ বছরে।

বিএমই কমিউনিটি থেকে একজন নারী মিশাল হোসেন আছেন যিনি সর্বোচ্চ আয় করেন ২০০,০০০-২৪৯,৯৯৯ পাউন্ড, কিন্তু তিনি এই টপ ২০ জনের মধ্যে নেই। এই টপ ২০ আয়ের লিষ্টের নীচের দিকে তার আয় রয়েছে।

বিবিসির ডিরেক্টর জেনারেল টনি হল বছরে বেতন হলো ৪৫০,০০০-৪৯৯.৯৯৯ হাজার পাউন্ড, ডেপুটি অ্যান বুলফার্ডের আয় ৪০০,০০০-৪৯৯,৯৯৯ হাজার পাউন্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026