বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০

দুর্নীতির দায়ে চীনে প্রায় ২ লাখের অধিক কর্মকর্তার শাস্তি

দুর্নীতির দায়ে চীনে প্রায় ২ লাখের অধিক কর্মকর্তার শাস্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দুর্নীতির দায়ে ২ লাখ ১০ হাজার কর্মকর্তাকে শাস্তি দিয়েছে চীন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, কমিউনিস্ট পার্টির দুর্নিতী পর্যবেক্ষণ সংস্থা সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের(সিসিডিআই) কাছে বছরের অর্ধেক সময়ের মধ্যে জমা হয়েছে ১৩ লাখ ১০ হাজার অভিযোগ। তার মধ্যে থেকে তদন্তের জন্যে খোলা হয়েছে ২ লাখ ৬০ হাজার অভিযোগ।

সিসিডিআইয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘন করার জন্যে শাস্তি দেওয়া হয়েছে ২ লাখ ১০ হাজার কর্মকর্তাকে। সিসিডিআই জানয়িছে, শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের ও প্রাদেশিক প্রশাসনের ৩৮ জন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন।

এছাড়া দপ্তর পর্যায়ের কর্মকর্তা রয়েছেন ১০০০ জন। পর্যবেক্ষণ সংস্থাটি আরও বলেছে, ঘুষ নেওয়া ও পুঁজি বাজারের শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে বিচার করা হবে চীনের নিরাপত্তা নিয়ন্ত্রকের সাবেক সহ-সভাপতি ইয়াও গেঙ্গেরও।

২০১২ সালে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি দমনকে একটি মুখ্য বিষয় হিসেবে তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনিপিং। জিনপিঙ্গের সমালোচকরা তার এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে ব্যবহার করার একটি যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026