শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১

উত্তর কোরিয়া ভ্রমণ বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকানদের

উত্তর কোরিয়া ভ্রমণ বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকানদের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ায় আমেরিকান নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে উত্তর কোরিয়ায় ভ্রমণ পরিচালনা করে এমন দুটি ভ্রমণ সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

করয়ো ট্যুরস ও ইয়ং পায়োনির ট্যুরস বলেছে, নিষেধাজ্ঞাটি আগামী ২৭শে জুলাই ঘোষণা করা হবে। কার্যকর করা হবে ৩০ দিন পরে। তবে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

শুক্রবার এক বিবৃতিতে চীন-ভিত্তিক ভ্রমণ কোম্পানী ইয়ং পাইয়োনির ট্যুরস বলে, আমাদেরকে মাত্র অবগত করা হয়েছে যে যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে আর উত্তর কোরিয়ায় ভ্রমণের অনুমতি দিবে না।

ধারণা করা হচ্ছে যে, নিষেধাজ্ঞাটি ২৭ শে জুলাইয়ের পর ৩০ দিনের মধ্যে কার্যকর হবে। এই ৩০ দিনের পর উত্তর কোরিয়া সফরের জন্যে সকল মার্কিন নাগরিকের পাসপোর্ট অকার্যকর ও বাতিল করে দেওয়া হবে।

ইয়ং পাইয়োনির ট্যুরের রোয়ান বিয়ার্ড বলেন, সুইডিশ দূতাবাস থেকে তাদেরকে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় মার্কিন এফেয়ার্সগুলোর দেখাশনা করে সুইডিশ দূতাবাস।

ইয়ং পায়োনির ট্যুরসের মাধ্যমেই উত্তর কোরিয়া গিয়েছিলো আমেরিকান শিক্ষার্থী অট্টো ওয়ার্ম্বিয়ের। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে ১৫ বছরের কারাদন্ড দেয় উত্তর কোরিয়া। এ বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে তাকে ফেরত পাঠানো হয়।

কিন্তু ফেরত আসার কয়েকদিন পরেই মৃত্যুবরণ করেন ওয়ার্ম্বিয়ের। এ ঘটনার পর, যুক্তরাষ্ট্র থেকে আর কোন ব্যক্তিকে উত্তর কোরিয়া নিয়ে যাবেনা বলে ঘোষনা দেয় কোম্পানিটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026