শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মাইল্যান্ডের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত মিউজিক শো’তে আসা লোকজনের কাছে ঠান্ডা কোমল পানীয় বিক্রির অপরাধে ৫ বছর বয়সী এক শিশুকে ১৫০ পাউন্ড জরিমানা করে ব্যাপক সমালোচনায়া পড়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
এ নিয়ে ব্রিটেনের প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলি কাউন্সিলের সমালোচনা করে সংবাদ প্রকাশ করেছে। যদিও কাউন্সিল ইতিপূর্বে জরিমানা প্রত্যাহার করে দু:খ প্রকাশ করেছে শিশুটির পিতার কাছে।
জানাগেছে গত ১৪ ও ১৫জুন ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হয় দ্যা লাভ বক্স নামে বিশাল মিউজিক শো। এতে হাজার হাজার লোকের সমাগম ঘটে।
এসময় ঘরের পাশ্ববর্তী রাস্তায় ফ্রিজি ড্রিংক নিয়ে বসে ৫ বছর বয়সি এক শিশু। সে গরমে ক্লান্ত মিউজিক শো আসা লোকজনের কাছে বড় কাপ ফ্রিজি ড্রিংক ১ পাউন্ড ও ছোট কাপ ৫০পি করে বিক্রি করছিল।
কিন্তু কাউন্সিলের কর্মকর্তারা তাকে রাস্তায় অনুমোদনহীনভাবে ড্রিংক বিক্রির কারনে ১৫০ পাউন্ড জরিমানা করে। এবং দ্রুত ঘরের ফিরে যেতে বলে।
এ ঘটনায় ক্ষুব্দ ঐ শিশুর পিতা সিটি ইউনিভার্সিটির প্রফেসর এন্ড্রি স্পাইসার বলেন, যখন অফিসাররা দীর্ঘ নোটিশ লিখছিল তখন আমার মেয়ে চোখের পানি ফেলে বলছি, ডেডি আমি কি খারাপ কিছু করেছি।
তিনি বলেন, আমার মেয়ে এখানে বিশাল মুনাফা করতে বসেনি। সে মজা করছিল এবং বিক্রি করতে পেরে গর্ববোধ করছিল।
এদিকে ইতিমধ্যে কাউন্সিল এ জরিমানার জন্য দু:খ প্রকাশ করেছে এবং জরিমানা প্রত্যাহার করেছে।