সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫

শেষ পর্যন্ত পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানালেন সানি লিওন ও তার স্বামী

শেষ পর্যন্ত পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানালেন সানি লিওন ও তার স্বামী

বিনোদন ডেস্ক: সম্প্রতি মা হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সানি লিওন। তবে এ মুহূর্তে গর্ভধারণ করে সন্তান জন্ম দেয়া সম্ভব নয় বলেও জানান এ অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানালেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দম্পতি।

একটি কন্যা শিশু দত্তক নিয়েছেন সানি ও ড্যানিয়েল। মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের এই কন্যা শিশুকে দত্তক নেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘বর্তমানে সব কিছু একেবারে নতুন কারণ মাত্র কয়েকদিন হয়েছে। আমরা যখন নিশার ছবিটি হাতে পাই আমি খুবই উচ্ছ্বসিত, খুশি, আবেগাপ্লুত ছিলাম এবং আমার নানা অনুভূতি হচ্ছিল। সবকিছু ঠিকঠাক করতে আমরা মাত্র তিন সপ্তাহ সময় পেয়েছি। সাধারণত মানুষ প্রস্তুত হতে নয় মাস সময় পান।’

অন্যদিকে ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘আমাদের জীবনটা সবসময় একটু অন্য রকম। নয় মাস বলতে আমাদের কিছু নেই। আমার ক্ষেত্রে, দত্তক নেওয়ার জন্য দুই বছর ধরে বেশ কিছু কাগজের কাজ এবং একদিন সবকিছু ঠিকঠাক। আপনি একটি ই-মেইল পাবেন যে, আপনাদের পছন্দ মতো বাচ্চা পাওয়া গেছে। সুতরাং, এটি একটু অন্যরকম।’

সন্তান নিজের হোক অথবা দত্তক নেয়া এটি সানির কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে জানান তিনি। এ প্রসঙ্গে সানি বলেন, ‘আমি অন্যদের ব্যাপারে বলতে পারব না, কিন্তু আমাদের ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও মনে হয়না এটা আমাদের সন্তান নয়। আমাদের কাছে পরিবার শুরু করাই একটি বিষয় ছিল। আর ব্যস্ত শিডিউলের কারণে গর্ভধারণ করে সন্তান নেয়া সম্ভব নয়। তাই আমরা সন্তান দত্তক নেয়ার কথা ভেবেছিলাম।’

মেয়ের নাম রাখার বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘তার নাম আমাদের খুবই পছন্দ। তার পুরো নাম নিশা কর ওয়েবার। যেহেতু আমি পাঞ্জাবি এজন্য কর। কারণ আমার আসল নাম করণজিৎ কর। আমি সব সময় চিন্তা করে এসেছি নাম যেটাই হোক না কেন মাঝের নাম সব সময় সিং অথবা কর হবে। আমি নিশা নামের অর্থ খুঁজে দেখি যে, এটি একটি হিন্দু দেবীর নাম।’

মা হবার সম্ভাবনা নেই সানি লিওনের!

সানি লিওন। অতীত জীবনে পুরোটাই ছিলো অন্ধকারে ভরা। সর্বোচ্চ বিতর্কিত অধ্যায় আর হাজারো সমালোচনা উতরিয়ে সানিই সম্ভবত প্রথম একজন যিনি তার যোগ্যতার প্রমাণ দিয়ে স্থান গড়েছেন বলিউডের আলো ঝলমলে পর্দায়। কারনে বা অকারনে সারাক্ষনই সঙ্গত কারনে অতীতের গ্লানি একদিকে যেমন সানির প্রতিবন্ধকতা হয়েছে, অন্যদিকে সেই গ্লানিই হয়তো ‘অদ্ভুত কোন অজানা কারনে’ সানিকে এনে দিয়েছে খ্যাতি।

পর্ন ছবির তারকা থেকে আজকের দিনে বলিউডের শীর্ষ নায়িকার যোগ্যতা অর্জন করে নেয়া সানি লিওন সম্প্রতি জানিয়েছেন তার মা হওয়ার কোন সম্ভাবনা নেই। একটি ইংলিশ দৈনিক আয়োজিত ফেসবুক লাইভে নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি এ কথা জানান। তবে ঠিক কী কারণে মা হতে পারবেন না তা স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

সানি লিওন বলেন, আমি যদি জীবনে কখনো সন্তান লাভের সৌভাগ্য অর্জন করি, তবে ঈশ্বরের কাছে চির কৃতজ্ঞ থাকব।

স্বামী ড্যানিয়েল ওয়েবারের মাধ্যমেই সন্তান প্রত্যাশা করেন সাবেক এই পর্নস্টার। অবশ্য সানি স্পষ্টভাবে বলেন, আমি ব্যক্তিগতভাবে এখনই মা হতে চাই। কিন্তু আমি এখনো এমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না।

শিশুদের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে সানি লিওনের। তেমনই এক অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, একবার একটা শিশু আমার কোলে এত আদর পেয়েছে যে, নিজের মায়ের কাছেই যেতে চাইছিল না।

এরপর সম্পর্ক প্রসঙ্গে সানি নিজের মত জানাতে গিয়ে বলেন, কমিউনিকেশন এবং শ্রদ্ধা, এই দুটি বিষয়ই সম্পর্কে সবথেকে জরুরী। কমিউনিকেশন ছাড়া কখনই ওপর প্রান্তের মানুষটিকে চেনা যায় না। আর শ্রদ্ধা এমন একটি বিষয় যা একটা নির্দিষ্ট সীমারেখা তৈরি করতে শেখায়। কতটা পর্যন্ত বলা উচিত আর কোনটা বলা উচিত নয়, এটাই বুঝিয়ে দেয় পারষ্পরিক শ্রদ্ধা।

গেইলের সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন সানি লিওন

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত ক্রিস গেইলের চ্যালেঞ্জ গ্রহণ করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সাবেক এই পর্ন তারকা জানিয়ে দিলেন, তিনি গেইলের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত আছেন। কী সেই গেইলের চ্যালেঞ্জ? কিছু দিন আগে ক্রিস গেইল সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তাঁর নাচের ভিডিও। সঙ্গে নারীদের চ্যালেঞ্জ জানিয়ে ক্যারিবিয়ান তারকা বলেছিলেন, তাঁর মতো নাচতে পারলে সেরা পাঁচটি ভিডিও তিনি তাঁর প্রোফাইলে শেয়ার করবেন। তারপর সেখান থেকে ভিউয়াররা বেছে নেবেন সেরা ডান্সার।

গেইলের সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন খোদ সানি। আসলে গেইল যে গানের সঙ্গে নেচেছিলেন তা তো তাঁর খুব চেনা। রইস এর লায়লা ম্যায় লায়লা নিশ্চয়ই মনে আছে সবার। পুরনো কুরবানি ছবিতে জিনাত আমানের নাচও তুমুল জনপ্রিয় হয়েছিল। কিন্তু এই রিমিক্স লায়লা হিসেবে সানিও কম জনপ্রিয়তা কুড়াননি। সেই গানেই মজেছেন গেইলও। অনেকটা সানির কায়দাতেই কোমর দুলিয়ে নেচেছেন তিনি। আর তার পরই সেই নাচের ভিডিও পোস্ট করে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ।

গত ১৮ জুলাই সানি টুইট করে জানান, তিনিও এই ডান্স চ্যালেঞ্জে অংশ নিতে চান। সঙ্গে পাঠিয়ে দেন হাসিমুখি ইমেজ। পরদিন গতকাল সানির সেই টুইটের জবাব দেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। জানিয়েছেন, আমি এইমাত্র দেখলাম। তুমি মুভগুলো একদম ঠিক ধরেছ। উত্তরে সানির জবাব, ধন্যবাদ। তুমিও খুব একটা মন্দ নয়!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026