শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কনজারভেটিভ পার্টি থেকে চুড়ান্ত মনোনয়ন পেয়ে ২০১৮ সালের নিউহাম কাউন্সিল নির্বাচনে নির্বাহী মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাঙালী মেয়ে রাহিমা খান। সম্প্রতি কনজারভেটিভ পার্টি থেকে চুড়ান্ত মনোনয়ন লাভ করেছেন তিনি।
২০১৮ সালের ৩রা মে নিউহ্যাম কাউন্সিলের মেয়র এবং কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে অনুষ্ঠিত মেয়র ও কাউন্সিল নির্বাচনে টোরি পার্টির পক্ষ থেকে নিউহ্যামে মেয়র প্রার্থীসহ সব ক’টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিয়েছিল টোরি। ওই নির্বাচনে টোরির মেয়র প্রার্থী স্টেফান ম্রুজিনোস্কি ১৩ হাজার ৯শ ৭৬ ভোট পেয়ে দ্বিতীয় হন। আর লেবার প্রার্থী স্যার রবিন ৪৭ হাজার ৯৫ ভোটে মেয়র নির্বাচিত হন।
যদিও এই কাউন্সিলটি দীর্ঘদিন যাবত লেবার দলের নিয়ন্ত্রনে রয়েছে। লেবার পার্টির স্যার রবিন ওয়েলস মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বেশ দৃঢ়তার সাথে। ২০০২ সাল থেকে নিউহ্যামের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লেবার নিয়ন্ত্রিত নিউহ্যামে সব কাউন্সিলরও লেবারের।
কনজারভেটিভ নির্বাহী মেয়র প্রার্থী রাহিমা খান গত ২০ বছরের বেশি সময় ধরে নিউহ্যামে বসবাস করেন। শিক্ষক এবং কোচ হিসাবে কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছেন তিনি।