মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৭

আলোচনা করতে আগ্রহী কাতারের আমির

আলোচনা করতে আগ্রহী কাতারের আমির

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শক্তিশালী চার আরব প্রতিবেশীদের বর্জন শিথিল করতে আলোচনার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সংকট শুরু হবার পর প্রথম দেয়া ভাষণে শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, যেকোনো সমাধানই কাতারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাপূর্ণ হতে হবে।

সম্প্রতি টেলিভিশনে দেয়া বক্তব্যে কাতারের আমির দেশটির বিরুদ্ধে কলুষিত অপবাদের প্রচারণার নিন্দা জানান তিনি এবং দেশটির জনগণের সহ্যশক্তির প্রশংসা করেন।

তিনি বলেন, কাতারের জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলছে। সরকারের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যের দ্বন্দ্ব থেকে সাধারণ মানুষকে মুক্ত করার সময় এসেছে।

আমরা আলোচনার মাধ্যমে যেকোনো অমীমাংসিত সমস্যার সমাধান করতে আগ্রহী, যতক্ষণ পর্যন্ত কাতারের ‘সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা হবে, বলেন কাতার আমির।

চারটি আরব দেশের অবরোধের কারণে গ্যাসসমৃদ্ধ দেশ কাতার তাদের ২৭ লাখ মানুষের জন্য সমুদ্র এবং আকাশপথে খাদ্য আমদানি করতে বাধ্য হচ্ছে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের সাথে আঁতাত ও ইরানের সাথে সম্পর্কের জেরে গত জুনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে।

এ সময় সৌদি জোট ১৩ দফা শর্ত দিলেও কাতার তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরে সেই শর্ত থেকে পিছু হটে ৬ দফা শর্তে নেমে আসার ইঙ্গিত দিলে কাতারের আমির সংকট নিরসনে আলোচনার আহ্বান করলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026