মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬

নতুন হয়ে ২২ বছরের রেকর্ড ভাঙলেন শ্রদ্ধা কাপুর

নতুন হয়ে ২২ বছরের রেকর্ড ভাঙলেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক: বলিউডের অনেক অভিনেত্রীকেই দু-একটি ছবি করার অভিনয় দক্ষতা ও যোগ্যতা হারিয়ে গড্ডালিকা প্রবাহে ও সময়ের নিজেকে হারিয়ে ফেলেছে।

শ্রোতের ধারায় বলিউডে নিত্য নতুন ছবিতে যোগ্যতা-গুনে অভিনয়ের মাধ্যমে বলিউডে পিতা শক্তি কাপুরের শিরোধার আরও উন্নত করেছে, বলিউডের উদীয়মান তারকা হয়ে কন্যা শ্রদ্ধা কাপুর।

বলিউডের উদীয়মান অভিনেত্রীদের মধ্যে এখন সবার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। বলিউডের স্বনামধন্য নির্মাতাদের সুনজর এখন শুধু তার দিকেই। এক কথায়, অল্পদিনেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

তবে এই ক’দিনে শ্রদ্ধা কী এমন কাজ করলেন, যে কারণে ২২ বছর একটানা চলে আসা শাহরুখের ঐতিহাসিক সিনেমা নামিয়ে সেই প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে শ্রদ্ধার সিনেমার ট্রেলার!

শাহরুখ খান ও কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। ছবিটি এখনও সবার হূদয়ে গেঁথে আছে। মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে রমরমা চলছিল ছবিটি।

কিন্তু গত ২২ বছরের সেই দৃশ্য হঠাত্ই পাল্টে গেল গত মঙ্গলবার। বলিউড বাদশাহ শাহরুখের এই সিনেমা নামিয়ে শ্রদ্ধার ‘হাসিনা পার্কার’ ছবির ট্রেলার চালানো হলো এই প্রেক্ষাগৃহে।

শ্রদ্ধার আসন্ন ছবি হাসিনা পার্কার এর ট্রেলার লঞ্চের জন্যই ‘মারাঠা মন্দির’-এ জড়ো হয় মানুষ। ফলে এদিন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র প্রদর্শনী বাতিল করতে হয়।

সেখানে উপস্থিত ছিলেন ছিলেন শ্রদ্ধা কাপুর ছাড়াও সিদ্ধান্ত কাপুর, অঙ্কুর ভাটিয়া ও পরিচালক অপূর্ব লাখিয়া। ছবিটিতে দাঊদের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধার নিজের ভাই সিদ্ধান্ত কাপুর। আর শ্রদ্ধাকে দেখা যাবে দাঊদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্রে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026