শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬

স্টল খুলে ব্যবসার প্রস্তাব পেয়েছে লাভবক্স ফেস্টিভ্যালে জরিমানাকৃত লেমনেইড শিশু

স্টল খুলে ব্যবসার প্রস্তাব পেয়েছে লাভবক্স ফেস্টিভ্যালে জরিমানাকৃত লেমনেইড শিশু

শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মাইল্যান্ডের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত মিউজিক শো’তে আসা লোকজনের কাছে ঠান্ডা লেবুর শরবত পানীয় বিক্রির অপরাধে ৫ বছর বয়সী এক শিশুকে ১৫০ পাউন্ড জরিমানা করে ব্যাপক সমালোচনায় পড়েছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

অভিযোগ ছিল সে সড়কের পাশে অস্থায়ী দোকান খুলে শরবত বিক্রি করছিল। এবার এই শিশুটি নিজস্ব স্টল খুলে বিক্রির প্রস্তাব পেয়েছে। অনেকে বলছে বিভিন্ন ইভেন্টে সে তার নিজস্ব স্টল খুলতে পারে।

শিশুটির বাবা আন্দ্রে স্পাইসার জানিয়েছেন তার মেয়ে সামনে আগত বারা মার্কেটের উৎসবের সময় লেবুর শরবরত বিক্রির স্টল খুলে নিজে কাজ করার অনেক প্রস্তাব পেয়েছে। এছাড়াও অন্যান্য উৎসবের আয়োজকেরা তাদের উৎসব প্রাঙ্গনে লেবুর শরবতের স্টল দেয়ার আহ্বান জানিয়েছেন এই ছোট্র শিশুকে।

শিশুটির পরিবার খুবই খুশি হয়ে বলেছে, টুইটারে তার বিশ্বব্যাপী মানুষের সাড়া দেখে আমরা খুব কৃতজ্ঞ ও আনন্দিত।

উল্লেখ্য, শিশুটির বাবা আন্দ্রে স্পাইসার একটি বিজনেস স্কুলের শিক্ষক। তিনি পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিতত্ব লাভবক্স ফেস্টিভ্যালে গিয়েছিলেন। সেসময় ফেস্টিভ্যালে প্রবেশের মুখে তাঁর পাচ বছর বয়সী শিশুটি শখের বশে একটি টেবিল নিয়ে শরবতের সরঞ্জাম সাজিয়ে বসে শখের বসে সবাইকে আনন্দ দিতে বিক্রি করছিল। যার দাম ছিল সাইজে বড় শরবত ১ পাউন্ড আর ছোট ৫০ পেন্স। এতে ঐই শিশুটি খুবই আনন্দ পাচ্ছিল।

কিন্তু হঠাৎ করে কাউন্সিলের চারজন কর্মকর্তা এসে শিশুটিকে জরিমানা করে বসে। তারা বলে যে ট্রেড লাইসেন্স ছাড়া সে ব্যবসা শুরু করেছে বলে ১৫০ পাউন্ড জরিমানা দিতে হবে। যা পরে টাওয়ার হ্যামলেট কাউন্সিল এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে জরিমানা বাতিল করেছে।

এ ঘটনা অনেকটা ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026