মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬

দত্তক মেয়েকে নিয়েও সমালোচনার মুখে সানি লিওন

দত্তক মেয়েকে নিয়েও সমালোচনার মুখে সানি লিওন

বিনোদন ডেস্ক: কিছুদিন হল একটি কন্যা শিশু দত্তক নিয়েছেন সানি লিওন ও ড্যানিয়েল। মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের এই কন্যা শিশুকে দত্তক নেন তারা।

সদ্য কন্যা শিশুকে পেয়ে সেই সময় সানি-ড্যানিয়েল দম্পত্তি তাদের নিজেদের প্রতিক্রিয়া সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করেন।

সানি লিওন বলেন, ‘বর্তমানে সব কিছু একেবারে নতুন কারণ মাত্র কয়েকদিন হয়েছে। আমরা যখন নিশার ছবিটি হাতে পাই আমি খুবই উচ্ছ্বসিত, খুশি, আবেগাপ্লুত ছিলাম এবং আমার নানা অনুভূতি হচ্ছিল। সবকিছু ঠিকঠাক করতে আমরা মাত্র তিন সপ্তাহ সময় পেয়েছি। সাধারণত মানুষ প্রস্তুত হতে নয় মাস সময় পান।’

অন্যদিকে ড্যানিয়েল ওয়েবার বলেন, আমাদের জীবনটা সবসময় একটু অন্য রকম। নয় মাস বলতে আমাদের কিছু নেই।

আমার ক্ষেত্রে, দত্তক নেওয়ার জন্য দুই বছর ধরে বেশ কিছু কাগজের কাজ এবং একদিন সবকিছু ঠিকঠাক। আপনি একটি ই-মেইল পাবেন যে, আপনাদের পছন্দ মতো বাচ্চা পাওয়া গেছে। সুতরাং, এটি একটু অন্যরকম।

সন্তান নিজের হোক অথবা দত্তক নেয়া এটি সানির কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে জানান তিনি।

এ প্রসঙ্গে সানি বলেন, আমি অন্যদের ব্যাপারে বলতে পারব না, কিন্তু আমাদের ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও মনে হয়না এটা আমাদের সন্তান নয়। আমাদের কাছে পরিবার শুরু করাই একটি বিষয় ছিল। আর ব্যস্ত শিডিউলের কারণে গর্ভধারণ করে সন্তান নেয়া সম্ভব নয়। তাই আমরা সন্তান দত্তক নেয়ার কথা ভেবেছিলাম।

মেয়ের নাম রাখার বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘তার নাম আমাদের খুবই পছন্দ। তার পুরো নাম নিশা কর ওয়েবার। যেহেতু আমি পাঞ্জাবি এজন্য কর। কারণ আমার আসল নাম করণজিৎ কর। আমি সব সময় চিন্তা করে এসেছি নাম যেটাই হোক না কেন মাঝের নাম সব সময় সিং অথবা কর হবে। আমি নিশা নামের অর্থ খুঁজে দেখি যে, এটি একটি হিন্দু দেবীর নাম।’

সানি লিওন মুলত ক্যারিয়ার জীবনের প্রথম পর্বে পর্নো ছবিতে অভিনয় করতেন। দীর্ঘ এক পথ পেরিয়ে বর্তমানে বলিউড অভিনেত্রী হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।

তবে পর্নো ক্যারিয়ার নিয়ে এখনও কটাক্ষ শুনতে হয় সানিকে। প্রকাশ্যে সেসব প্রশ্নের জবাবও সাবলীল দক্ষতায় দিয়ে থাকেন তিনি। সম্প্রতি দত্তক মেয়েকে নিয়েও যে এ ধরনের সমালোচনা শুনতে হবে, তা বোধহয় কল্পনা করেননি বলিউডের এই নায়িকা !

দত্তক নেওয়া মেয়েকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ভক্তদের জানিয়েছিলেন এই দম্পতি।

যেখানে বলিউড ইন্ডাস্ট্রির তারকা থেকে শুরু করে বহু সাধারণ অনুরাগীও মা হওয়ায় টুইট করে সানিকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

অভিনন্দন যেমন পেয়েছেন তেমনই মেয়ে দত্তক নিয়ে সমালোচিত হয়েছেন সানি। টুইটারে কেউ টেনে এনেছেন, সানির অতীতের পেশা। কেউ বা এটিকে ভেবে নিয়েছেন প্রচারে থাকার চেষ্টা!

এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ছোট্ট শিশুটির ভবিষ্যত ধ্বংস হবে।

রাহুল পাণ্ডে নামের এক টুউটার ব্যবহারকারী সানিকে উদ্দেশ্য করে লিখেছেন, তুমি যাই করো না কেনো ভারতরত্নও পাবে না বা মাদার তেরেসা হবে না।

ওমভির যাদব নামে একজন সানিকে পরামর্শ দিয়ে লিখেছেন, মেয়েকে আবার নিজের মতো বানিও না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026