সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৯

মাথার চুল ফেলে দিলে কী চুল ঘন হয়ে গজায়

মাথার চুল ফেলে দিলে কী চুল ঘন হয়ে গজায়

শিশু স্বাস্থ্য ডেস্ক: শিশুর চুল সম্পর্কে নানান ধারণা প্রচলিত। কেউ মনে করেন, জন্মের সাত দিনের মধ্যে চুল ফেলে দিতেই হবে।

কেউ আবার ভাবেন, ছোট বয়সে চুল লম্বা রাখলে পরবর্তী সময়ে চুল পাতলা হয়ে যায়। সন্তান জন্মের পর অনেকের এমন কথা ভাবনায় ফেলে দিতে পারে মাকে।

ছোট শিশুরা যখন মাথার চুল ফেলতে চায় না তখন বাবা-মা বলে যে, তোমার চুল এখন ফেলে দিয়ে ন্যাড়া হলে আরো ঘন হয়ে চুল গজাবে।

চুল ফেলে দেয়ার কয়েকদিন পর মাথায় যখন নতুন চুল গজাতে শুরু করে তখন মনে হয় যেন সত্যিই আগের চেয়ে ঘন মনে হচ্ছে চুলগুলো!

তাহলে কী চুল ফেলে দেয়ার জন্যই এমনটা হয়? চলুন তাহলে একজন ট্রাইকোলজিস্ট এর কাছ থেকেই সত্যিটা জেনে আসি।

আসলে চুলের বৃদ্ধির জন্য আপনি যদি চুল কামিয়ে ফেলেন তাহলে আপনার এই প্রচেষ্টা বিফলে যাবে। চুলের বৃদ্ধি নির্ণীত হয় জেনেটিকভাবে।

তাই চুল ফেলে দেয়া চুল ঘন করতে বা চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে না।

চুল কামিয়ে ফেললে চুলের ফলিকলের ব্যাস বৃদ্ধি পায় না এবং আপনি যে চুলগুলো হারিয়েছেন তা পুনরায় ফিরে আসে না। হেয়ার ফলিকল ত্বকের গভীরে প্রোথিত থাকে।

তাই চুল ফেলে দেয়া ফলিকলের উপর কোন প্রভাব ফেলে না।

মাথার চুল ফেলে দিলে আসলে কী হয়?

চুল ফেলে দেয়ার পর যখন নতুন চুল গজায় তখন তা ঘন হয়ে ওঠে বলে মনে হওয়া একটা ভ্রম। নতুন চুল গজানোর সময় মাথার ছোট ছোট চুলগুলোকে অনেকবেশি দেখা যায় কারণ চুলের আগা তখন ভোঁতা থাকে।

ফলে তখন চুলকে ঘন মনে হয় কিন্তু আসলে ঘন হয়না। এছাড়া নতুন চুল স্বাস্থ্যবান থাকে এবং কোন রাসায়নিক ট্রিটমেন্ট বা দৈনন্দিন জীবনের ধকলের সংস্পর্শে আসেনি বলে চুলের ক্ষতি হয় না। এ কারণেই নতুন চুল গজানোর সময় চুলকে ঘন মনে হয়।

যদিও নিয়মিত চুলের আগা কাটলে চুল পুনরুজ্জীবিত হয়, কারণ এতে চুল স্বাস্থ্যবান দেখায়। যদি আপনার মাথায় খুশকি থাকে তাহলে চুল ফেলে দিলে মাথার তালু পরিষ্কার হতে সাহায্য করবে।

পরিশেষে বলা যায় যে, যদি আপানার চুলের বৃদ্ধি ঠিকভাবে না হয় তাহলে একজন ডারমাটোলজিস্ট বা একজন ডায়েটেশিয়ান এর পরামর্শ নিতে পারেন। চুলের সমস্যা মারাত্মক কোন স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026