মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৫

টাওয়ার হ্যামলেটসে এসিড হামলার স্বীকার মুসা মিয়ার চেহারা বিকৃত হয়ে গেছে: ৬ মাস ধরে একাকী সময় কাটছে ঘরে

টাওয়ার হ্যামলেটসে এসিড হামলার স্বীকার মুসা মিয়ার চেহারা বিকৃত হয়ে গেছে: ৬ মাস ধরে একাকী সময় কাটছে ঘরে

শীর্ষবিন্দু নিউজ: এসিড হামলায় চেহারা বদলে গেছে ২৩ বছর বয়সী মুসা মিয়ার। বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ইস্ট ইন্ডিয়া ডোক রোডে মুসার উপর এসিড নিক্ষেপ করা হয় গত মার্চে।

জানা যায়, এসিডে তার মুখের বাম পাশ জ্বলসে গিয়েছিল। এসিড হামলায় ফলে চেহারা বদলে গেছে। নিজেকে নিজে দেখে ভয় পেতেন মুসা। তাই হাসপাতালের রুমের সব গ্লাস ডেকে রাখা হত।

এরপর প্রায় ৬ মাসের বেশি সময় তাকে ঘরে মধ্যে থাকতে হয়েছে। বাইরে যেতে পারছেন না। তার প্রায় ১৫ শতাংশ ভিশন ক্ষমতা হারিয়েছে তার বাম চোখ। মুসা মিয়ার উপর এসিড নিক্ষেপের অভিযোগে ২০ বছর বয়সী তরুন এবং ১৬ বছর বয়সী এক কিশোরকে অভিযুক্ত করেছে পুলিশ।

গত মার্চে এসিড নিক্ষেপের সময় সঙ্গে তার এক বন্ধুও ছিলেন। এরপর প্রায় ৩ সপ্তাহের বেশি সময় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। দ্যা চালমসফোর্ড বার্ন ইউনিয়টে তাকে দুবার স্কীনের অপারেশন করা হয়।

তাদেরকে গত এপ্রিলে ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করা হলে ২০ বছর বয়সী এক ব্যক্তি আপতত জামিনে মুক্ত আছেন।

আগামী অক্টোবরে তাদেরকে স্নেয়ার্সব্রোক কাউন কোর্টে হাজির করা হবে। তবে ১৬ বয়সী বয়সী কিশোর এখনো পুলিশী হেফাজতে আছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026