শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬

চীন সীমান্তে সুড়ঙ্গপথ বানাচ্ছে ভারত

চীন সীমান্তে সুড়ঙ্গপথ বানাচ্ছে ভারত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডোকলাম ইস্যুতে চিন-ভারত ক্রমাগত চাপানোতর ঘিরে ইন্দো-চিন সীমান্তে উত্তেজনার পারদ এমনিতেই চড়ছে। ভারতীয় সেনাকে নানাভাবে যুদ্ধে উস্কানিমূলক বার্তা দিয়ে চলেছে চিন। এরই মধ্যে চিন সীমান্তে ভারতের অরুণাচল প্রদেশে একটি সুরঙ্গ তৈরির বন্দোবস্ত করতে শুরু করল দিল্লি।

বর্ডার রোডস অর্গানাইজেশন ভারতের সীমান্তবর্তী অঞ্চলে রাস্তা তৈরি সংক্রান্ত বিষয় দেখভাল করে। এবার সেই অর্গানাইজেশনের পক্ষ থেকেই অরুণাচল প্রদেশের সেনা পাসে ৪,১৭০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি হতে চলেছে।

বিশেষজ্ঞদের মতে, এই সুড়ঙ্গ তৈরি হলে চিন সীমান্তে খুব শিঘ্রই পৌঁছে যাওয়া যাবে। তাওয়াং থেকে এই পথে ১০ কিমি দূরত্ব কমবে।

জানা গেছে, সুড়ঙ্গ দু’টির দৈর্ঘ্য যথাক্রমে ৪৭৫ মিটার এবং ১৭৯০ মিটার। সেলা-চাব্রেলা গিরিশিরার মধ্যে দিয়ে গিয়ে তারা বর্তমানের বালিপাড়া-চৌদূর-তাওয়াং রোডের নুরারাং প্রান্তে গিয়ে মিশবে।

সোমবার বিআরও প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুড়ঙ্গপথে তাওয়াং থেকে তেজপুরে সেনার ৪ কর্পস প্রধান দপ্তরে পৌঁছতে অন্তত এক ঘণ্টা কম সময় লাগবে। এর ফলে ১৩ নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে বমডিলা ও তাওয়াংয়ের মাঝের অংশটি বছরভর চালু থাকবে।’

সুড়ঙ্গ নির্মাণ প্রকল্পের জন্য ইতোমধ্যে পশ্চিম কামেংয়ের ডেপুটি কমিশনার সোনাল স্বরূপের কাছে প্রয়োজনীয় সামগ্রী ও ব্যবস্থার তালিকা পাঠিয়েছেন ৪২ বর্ডার রোড টাস্ক ফোর্সের কম্যান্ডার আর এস রাও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026