শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮

লন্ডনের কিংস্টনের ফ্রিজ থেকে মৃত উদ্ধার হওয়া তরুনীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ

লন্ডনের কিংস্টনের ফ্রিজ থেকে মৃত উদ্ধার হওয়া তরুনীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ: অর্নার কিলিং এর স্বীকার ১৯ বছর বয়সী মুসলিম তরুনীর ছবি ও পরিচয় প্রকাশ করেছে পুলিশ। নিহত ১৯ বছর বয়সী মহিলা মুসলিম। তার নাম সেলিন দোখরান।

গত ১৯ জুলাই বুধবার কিংস্টনের কুম্বে লেন ওয়েস্টের একটি বাড়িতে এই তরুনীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার পোস্ট মর্টেম পরীক্ষার পর তার মৃত্যুর কারণ গলায় আঘাত করা হয়েছিল বলে জানা যায়।

হত্যার পর মরদেহ বিশালাকারের একটি ফ্রিজে ভরে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। কয়েক মিলিয়ন পাউন্ড মুল্যের একটি বাড়ি থেকে ঐ মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। আরবীয়ান মুসলিম এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তাকে অপহরন ও পরবর্তীতে ধর্ষনের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারনা।

সেলিন দোখরানকে অপহরন, ধর্ষন এবং হত্যার দায়ে ৩৩ বছর বয়সী মোজাহিদ আর্শিদকে অভিযুক্ত করেছে পুলিশ। ২০ বছর বয়সী আরেক মহিলাকে অপহরন এবং ধর্ষন চেস্টার অভিযোগও আছে তার উপর।

মোজাহিদের নির্ধারিত ঠিকানা পায়নি পুলিশ। এই দু’ মহিলাকে অপহরণের অভিযোগে অভিযুক্ত আটক অপর ব্যক্তির নাম ভিনসেন্ট তাপ্পু। তার বয়স ২৮ বছর। সে ওয়েস্ট লন্ডনের এ্যাক্টনের বাসিন্দা।

সেলিন দোখরান ভারতীয় অরিজিন মুসলিম। ১৯৯৬ সালে ওয়ান্ডসওয়ার্থে জন্ম হয়েছে। বড় হয়েছেন সাউথ লন্ডনে। ম্যাকআপ এবং কসমেটিক এডভাইসার ছিলেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026