মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫

যে কারনে ক্যাটকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন সালমান

যে কারনে ক্যাটকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন সালমান

বিনোদন ডেস্ক: ২০১২ সালে এক থা টাইগার সিনেমার ব্যাপক সাফল্যের পর এর সিক্যুয়েল হিসেবে টাইগার জিন্দা হ্যায় ছবিটির শুটিং কিছুদিন আগে অস্ট্রিয়াতে শুরু হয়েছিল।

সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে এখনও উদ্বিগ্ন সালমান খান। এই ছবির মধ্যদিয়েই সালমান খান ও ক্যাটরিনা কাইফ প্রায় ৬ বছর পর আবার একসঙ্গে কোন সিনোমার কাজ শুরু করে। আর তাতেই সমস্যায় পড়েছেন সালমান।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে রয়েছে প্রচুর অ্যাকশন দৃশ্য। ক্যাটরিনা ঠিক করেছেন কোনও ডামি ব্যবহার করে নয়, নিজেই দৃশ্যগুলিতে অভিনয় করবেন। এই সিদ্ধান্তে মোটেই খুশি নন সালমান। সালমানের চিন্তা এই বুঝি ক্যাটরিনা পড়ে গিয়ে হাত পা ভাঙলেন।

ফাইল ছবি

তবে ক্যাটরিনা যে ঝুঁকি নিতে পছন্দ করেন, তার প্রমাণ ‘জিন্দেগি মিলেগি না দোবারা’ ছবিতেই পাওয়া গিয়েছিল। সেই ছবিতে স্কুবা ডাইভার ইনস্ট্রাক্টর হিসেবে অভিনয় করেছিলেন তিনি। শ্যুটিং হয়েছিল সমুদ্রের তলায়।

নতুন সিক্যুয়ালটি সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। রাজনৈতিক-থ্রিলারধর্মী অ্যাকশন দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনা-সালমানকে।

এই সিনেমায় অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নেকড়ের সঙ্গে সালমানের ফাইটিং দৃশ্য। দৃশ্যটি প্রযোজক আদিত্য চোপড়ার মাথা থেকে এসেছে। উল্লেখ্য, ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026