বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০

বাংলাদেশের উদ্যেগেই সংকট সমাধান সম্ভব

বাংলাদেশের উদ্যেগেই সংকট সমাধান সম্ভব

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট সমাধানে বাংলাদেশকেই উদ্যোগী হতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপি রুশনারা আলী। এজন্য জনগণকে সঙ্গে নিয়ে দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের ব্রোঞ্জ রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ব্রিটিশ শ্যাডো মিনিষ্টার রোশনারা আলী এমপি। তার সাথে ছিলেন আরেক ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ।

সম্মেলনে রানা প্লাজা ধসের ঘটনা উল্লেখ করে রুশনারা বলেন, পোশাক খাতের বিপর্যয়ে আমরা শোকাহত ও উদ্বিগ্ন। এ পরিস্থিতি উন্নয়নে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রাখবো। বিষয়টি সমাধানের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, সচেতনতা বাড়াতে হবে এবং শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবার দেন রোশনারা আলী এমপি। ২০১০ সালের মে মাসে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাংলাদেশে এটি রুশনারা আলীর তৃতীয় সফর। তিনি সিলেট সফর করবেন বলে জানা যায়।

সফরকালে রুশনারা ও অপর ব্রিটিশ এমপি শাবানা যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় দলের একটি প্রতিনিধি দলসহ বাংলাদেশের গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। এ সময় তারা গার্মেন্টস শ্রমিকদের কাজের পরিবেশের উন্নয়নে কাজ করে এমন কয়েকটি এনজিও ও অন্যান্য সংগঠনের কর্মকাণ্ডের অগ্রগতিও পরিদর্শন করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026