শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮

হুমকি দিয়ে ব্রিকলেইন মসজিদকে চিঠি দিয়েছে উগ্রবাদী চক্র

হুমকি দিয়ে ব্রিকলেইন মসজিদকে চিঠি দিয়েছে উগ্রবাদী চক্র

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সম্প্রতি ব্রিকলেইন মসজিদকে টার্গেট করে চিঠি দেওয়া হয়েছে। সরাসরি ফোন করে হুমকি দেয়া হয়েছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদককে।

সাম্প্রতিক সময়ে টাওয়ার হ্যামলেটসসহ লন্ডনে অপরাধ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে সর্বত্র। উগ্রবাদী একটি চক্র ব্রিটেনের মসজিদগুলিতেও হামলা করার হুমকি দিয়ে চিঠি দিচ্ছে ক্রমাগত। এ থেকে বাদ যায়নি ব্রিকলেইন মসজিদও।

এরই প্রেক্ষিতে ২৬ জুলাই বুধবার দুপুরে টাওয়ার হ্যামলেটস পুলিশের সুপারিনটেনডেন্ট পিটার টার্নারের সাথে মতবিনিময় করেছেন ব্রিকলেইন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। এতে বারায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।

এসময় টাওয়ার হ্যামলেটস পুলিশের সুপারিনটেনডেন্ট পিটার টার্নার বলেন, মসজিদগুলিতে বাড়তি নিরাপত্তা দিচ্ছে পুলিশ প্রশাসন। তিনি মুসল্লিদের উদ্বিগ্ন না হতে পরামর্শ প্রদান করেন।

এছাড়া সভায় সম্প্রতি এসিড আক্রমন, নাইফ ক্রাই, ড্রাগ নিয়ন্ত্রনে পুলিশের সহযোগিতা চাওয়া হলে পুলিশ কর্মকর্তা পিটার বলেন, বিগত কিছুদিন যাবত ব্রিটেনে অপরাধ বৃদ্ধি পেলেও টাওয়ার হ্যামলেটসে হেইট ক্রাইমের মত ঘটনা ঘটেনি।

সম্প্রতি সময়ে যেসকল এসিড আক্রমন হয়েছে এসবের কোনটিতেই হেইট ক্রাইমের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সবগুলিই গ্যাং সংশ্লিষ্ট কিংবা পরস্পরের বিরোধীতার কারনে হয়েছে।

তিনি স্যোশাল মিডিয়া অতিরঞ্জিত করে প্রচার করায় মানুষের মনে আতংক বিরাজ করছে বলে জানান। তিনি সবাইকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ প্রদান করেন।

এদিকে মতবিনিময় সভায় কমিউনিটি নেতৃবৃন্দ বারায় এসিড আক্রমান, নাইফ ক্রাইম বৃদ্ধির সাথে অসামাজিক কার্যকলাপ ও প্রকাশ্যে ড্রাগ ডিলিং বৃদ্ধি পাওয়া ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর প্রদক্ষেপ নিতে পরামর্শ প্রদান করেন।

কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় মতবিনিময় সভায় অংশনেন কমিটির ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, কমিউনিটি নেতা সাবেক মেয়র গোলাম মর্তুজা, আব্দুল গফুর খালিসাদার, আব্দুল মছব্বির দুলু মিয়া, পারভেজ খুরেশী, সৈয়দ মর্তুজা আলী, মো: আমির হোসেন, মতিউর রহমান, ইউসুফ কামালী, হাফিজুর রহমান লাকু, আবুল হোসেন, পুলিশ কর্মকর্তা সিয়াব মিয়া, সাংবাদিক জাকির হোসেন কয়েছ প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026