শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮

ছোট-বড় ব্যবসায়ীদের সহায়তা দিতে সাবেক পোস্ট অফিস বিল্ডিং এ গড়ে উঠেছে হোয়াইটচ্যাপল এন্টারপ্রাইজ হাব

ছোট-বড় ব্যবসায়ীদের সহায়তা দিতে সাবেক পোস্ট অফিস বিল্ডিং এ গড়ে উঠেছে হোয়াইটচ্যাপল এন্টারপ্রাইজ হাব

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ছোট আকারে ব্যবসা করতে যারা আগ্রহী এবং সৃজনশীল ও উচ্চাভিলাষি স্থানীয় উদ্যোক্তাদে সহায়তা দিতে হোয়াইটচ্যাপল রোডস্থ সাবেক পোস্ট অফিস বিল্ডিং এ হোয়াইটচ্যাপল এন্টারপ্রাইজ হাব নামে নতুন একটি উদ্যোগ চালু করা হয়েছে।

এতে করে ছোট আকারে ব্যবসা করতে যারা আগ্রহী এবং সৃজনশীল ও উচ্চাভিলাষি স্থানীয় উদ্যোক্তারা লাভবান হবেন। ব্যবসা বাণিজ্য বা নতুন উদ্যোগের এই সেন্টারে রয়েছে আকর্ষনীয় ও সুবিধামত সময়ে কাজ ও মিটিং করার চমৎকার ব্যবস্থার পাশাপাশি ব্যবহারিক সহায়তা এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িদের জন্য বিশেষায়িত স্টার্ট-আপ কোর্সসমূহ।

স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা বাণিজ্য ও ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তারা পরামর্শের জন্য ০২০ ৭৪৫৬ ০৪৩০ নাম্বারে হোয়াইটচ্যাপল এন্টারপ্রাইজ হাব এর সাথে যোগাযোগ করতে পারেন। এই কেন্দ্রটি সোমবার থেকে শুক্রবার প্রতি সকাল ৯টা থেকে বিকাল ৫.৩০টা পর্যন্ত খোলা থাকবে।

হোয়াইটচ্যাপল এন্টারপ্রাইজ হাব নামের নতুন এই সেন্টারের উদ্বোধনকালে বারার নির্বাহী মেয়র জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটসে রয়েছে এমন এক উদ্যোক্তা কর্মশক্তি, যা শত শত বছর ধরে বিদ্যমান। আর উদ্যমী উদ্যোগের প্রাণ কেন্দ্র হচ্ছে হোয়াইটচ্যাপল।

তিনি বলেন, বিপুল বিনিয়োগে এই এলাকা সর্বোতভাবে লাভবান হচ্ছে। নিজেদের অসাধারণ আইডিয়া নিয়ে এগিয়ে যেতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা দেয়া হচ্ছে এবং আগামী প্রজন্মের বাণিজ্যিক সফলতা নিশ্চিত করা হচ্চেছ।

টাওয়ার হ্যামলেটসের কেবিনেট মেম্বার ফর ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথ, কাউন্সিলর জসূয়া প্যাক বলেন, আমাদের বাসিন্দারা যাতে সহজে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরীতে স্থানীয়ভাবে যে সুযোগগুলো রয়েছে, তা তারা কাজে লাগাতে পারেন, তেমন পরিবেশ তৈরী করে দেয়ার ব্যাপারে কাউন্সিল খুবই আগ্রহী।

তিনি বলেন, বারার মধ্যে সর্বোচ্চচ মানের কাজ করার স্থান, বিশেষজ্ঞ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ, অনুদান লাভের সুযোগ এবং বাসিন্দাদের অনন্য আইডিয়াকে দীর্ঘমেয়াদে সফল এন্টাইপ্রাইজে পরিণত করতে সব ধরনের সহযোগিতা দেবে নতুন এই হোয়াইটচ্যাপল হাব।

এলএসবিসি এর প্রধান নির্বাহী লাওরি ওয়াইজম্যান বলেন, এই সেন্টার গড়ে তোলা সুবিধাদি দেখে আমরা রোমাঞ্চিত ও উদ্দীপ্ত। আমাদের দুই বছরের কঠোর পরিশ্রম ও দলের সর্বাত্নক প্রচেষ্ঠায় আমরা স্থানীয় ব্যবসা বাণিজ্যকে সাহায্য করতে নতুন এই সেন্টার খুলতে সক্ষম হলাম।

মেয়র অব লন্ডনের হাই স্ট্রিট ফান্ড থেকে কাউন্সিলের সফল আবেদনের প্রেক্ষিতে পাওয়া ২৩০ হাজার পাউন্ডের অনুদানে এক দল আর্কিটেক্ট ও কন্ট্রাক্টর ২৮০ বর্গমিটারের রয়েল মেইলের এই সাবেক অফিসটিকে আধুনিক সুবিধা সম্বলিত করে গড়ে তুলেন। স্থানীয় এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়নে গৃহিত হোয়াইটচ্যাপল ভিশনের অংশ হিসেবে এই সুবিধা গড়ে তোলা হয়েছে।

হোয়াইটচ্যাপল ভিশন নামে উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে ২০১৮ সালে নতুন ক্রসরেল স্টেশন, প্রাক্তন রয়েল লন্ডন হসপিটালকে নতুন সিভিক সেন্টার হিসেবে গড়ে তোলা, ৩ হাজার ৫০০ নতুন ঘর নির্মান, ৫ হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা, দোকান, হাই স্ট্রিট, খোলা জায়গা, ইত্যাদির উন্নয়নের মাধ্যমে টাউন সেন্টারে নতুন প্রাণসঞ্চার ঘটানো।

অমুনাফাভোগী দাতব্য সংস্থা লকাল স্মল বিজনেস সেন্টার (এলএসবিসি) এর নতুন ঠিকানা হবে হোয়াইটচ্যাপল রোডস্থ এই নতুন এন্টারপ্রাইজ কেন্দ্রে। আগামী তিন বছরে এলএসবিসি ১০০ নতুন চাকুরি, ১০টি নতুন ব্যবসা উদ্যোগ এবং কাউন্সিলের পক্ষে স্থানীয়দের জন্য নতুন এপ্রেন্টিসশীপের সুযোগ সৃষ্টি করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026