রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬

রাশিয়ায় মানসিক হাসপাতালে আকস্মিক সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহত ৩৭ জন

রাশিয়ায় মানসিক হাসপাতালে আকস্মিক সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহত ৩৭ জন

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার একটি মানসিক হাসপাতালে সংগঠিত অগ্নিকাণ্ডে প্রায় ৩৭ জনের মতো নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাশিয়ার উত্তরের নভগোরোদ অঞ্চলে লুকা গ্রামের হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে একজন নার্সও রয়েছে। তিনি রোগীদের নিরাপদে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিলেন। এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। অবহেলার কারণে মৃত্যুর ঘটনায় মামলা দায়ে করা হয়েছে।

হাসপাতাল থেকে প্রাপ্ত সংবাদ মতে, কোন রোগীর সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। প্রথমে পুরুষ ওয়ার্ড থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত একতলা বিশিষ্ট হাসপাতালের অন্যান্য স্থানেও আগুন ছড়িয়ে পড়ে।

রাশিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, এর আগে নিরাপত্তার জন্য হাসপাতালটির বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দেশ দিলেও তা করা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026