রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩

ব্রিটেনে পদার্থ বিজ্ঞান শিক্ষিকা ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেন বিমানের টয়লেটে

ব্রিটেনে পদার্থ বিজ্ঞান শিক্ষিকা ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেন বিমানের টয়লেটে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে তাকে স্কুলে নিষিদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ স্কুলের শিক্ষা সফরের সময় বিমানের শৌচাগারে ছাত্রের সঙ্গে যৌনাচার করেন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ব্রিটেনের ব্রিস্টলের একটি স্কুলের শিক্ষিকা এলিয়ানর উইলসন (২৮)। শিক্ষা সফরের সময় ফ্লাইটে বসে এক ছাত্রকে চুমো খান তিনি। ছাত্রের সঙ্গে অ্যালকোহল পান করেন। পরে শৌচাগারে গিয়ে ওই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেন। ওই ছাত্রের সঙ্গে তাঁর এই সম্পর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই।

এই ঘটনায় দেশটির ন্যাশনাল কলেজ ফর টিচিং অ্যান্ড লিডারশিপের (এনসিটিএল) একটি প্যানেলের তদন্তে শিক্ষিকা উইলসন দোষী সাব্যস্ত হন। তদন্তে দেখা গেছে, ২০১৫ সালের আগস্টে ছাত্রটির সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন উইলসন।

প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষিকার আচরণ অগ্রহণযোগ্য। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে উইলসনকে শিক্ষকতা পেশায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনসিটিএলের তদন্তে দেখা যায়, ২০১৫-১৬ সালে ছাত্রটি ওই শিক্ষিকার অফিসে গেলে দুজনের মধ্যে অগ্রহণযোগ্য সম্পর্ক হয়। শিক্ষিকা তাঁর ফোন নম্বর দেন ছাত্রটিকে। ছাত্রকে নিয়ে বাইরে ঘুরতে যান শিক্ষিকা। অ্যালকোহল পান করেন। দুজনের এই সম্পর্ক গোপন রাখতে ছাত্রটিকে উৎসাহিতও করেছিলেন তিনি।

অভিযোগ পেয়ে স্কুল কর্তৃপক্ষ যখন তদন্ত করে, তখন ওই ছাত্র তাদের সম্পর্ক নিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। তদন্তের পর প্যানেল বলছে, শিক্ষকতার পেশায় যে মান বা আচরণ কাম্য, তার ঘাটতি দেখা গেছে উইলসনের মধ্যে।

তদন্তকালে অভিযোগ অস্বীকার করেন শিক্ষিকা। তবে অভিযোগ পাওয়ার পর তাঁকে গত বছরই চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এনসিটিএলের প্যানেল। তবে উইলসন এনসিটিএলের শুনানিতে অনুপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026