শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৭

ইইউ নাগরিকদের অবাধ যাতায়াত বন্ধ হচ্ছে ব্রিটেনে

ইইউ নাগরিকদের অবাধ যাতায়াত বন্ধ হচ্ছে ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য দু:সংবাদ। অবাধ যাতায়াত দু বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে ব্রিটেনে।

ব্রেক্সিট অর্থাৎ ইউরোপ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ছয় মাস আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এই সমীক্ষার ফলাফল জানা যাবে। ব্রিটেনের অভিবাসন বা ইমিগ্রেশন প্রতিমন্ত্রীর এই ঘোষণা এমন এক সময়ে এল যখন ইউরোপীয় অভিবাসীদের মাধ্যমে ব্রিটেন কতখানি উপকৃত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা খতিয়ে দেখার জন্য সরকার একটি সমীক্ষা চালানোর আদেশ দিয়েছে।

যেটা করার চেষ্টা হচ্ছে তা হলো মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি আজ গঠন করা হলো। এর দায়িত্ব হবে শ্রম বাজারের প্রয়োজন সম্পর্কে সরকারকে অবহিত করা, ইউ মাইগ্রেশনের প্রভাব কী হতে পারে তা দেখা, যার ওপর ভিত্তি করে সরকার ভবিষ্যতে তার নীতিমালা তৈরি করতে পারে, বলেছেন ব্র্যান্ডন লুইস।

বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ইমিগ্রেশন প্রতিমন্ত্রী ব্র্যান্ডন লিউয়িস ব্যাখ্যা করেছেন ব্রেক্সিটের আগে ব্রিটেন কেন এই সমীক্ষা চালাচ্ছে। ব্রিটেনের অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী ব্র্যান্ডন লিউয়িস বিবিসিকে বলেছেন ২০১৯ এর মার্চের মধ্যে ইইউ নাগরিকদের অবাধ যাতায়াত বন্ধ হবে। কারণ, তার ভাষায়, গত বছর ব্রেক্সিটের ওপর গণভোটের অন্যতম প্রধান ইস্যুই ছিল অবাধ যাতায়াত বন্ধ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026