বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭

লন্ডনে আন্তর্জাতিক সিলেট উৎসব করবে নবগঠিত জালালাবাদ এসোসিয়েশন ইউকে

লন্ডনে আন্তর্জাতিক সিলেট উৎসব করবে নবগঠিত জালালাবাদ এসোসিয়েশন ইউকে

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে উদযাপন করতে লন্ডনে বিশ্ব সিলেট সম্মিলন অথবা আর্ন্তজাতিক সিলেট উৎসব আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন ইউকে বিশাল এই উদ্যোগকে সফল করতে সর্বস্তরের প্রবাসীদের সর্বাত“ক সহযোগিতা প্রত্যাশা করছে।

গত ২৫ জুলাই পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ হলিডে ইন’ হোটেলে অনুষ্ঠিত এক সভায় যুক্তরাজ্য প্রবাসী সিলেট অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ়করণ এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যান ও সংহতির প্রয়োজন পূরণের লক্ষ্যে জালালাবাদ এসোসিয়েশন ইউকে গঠন করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সংগঠক মুহিবুর রহমান মুহিবকে আহধ্বায়ক করে জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর একটি আহধ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, ব্রেন্ট কাউন্সিলের সদ্য সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, ম্যানচেষ্টারের বিশিষ্ট কমিউনিটি নেতা মঈনুল আমিন বুলবুল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাবেক জিপি ডাক্তার আলাউদ্দিন আহমদ, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট নজরুল ইসলাম বাসন, সুইনডনের বিশিষ্ট কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী, কেন্টের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা খালেদ চৌধুরী, সৈয়দ বেলাল আহমদ, মাহবুবুর রহমান মাহবুব, জাহাঙ্গীর খান, মামুন রশিদ ও দিলওয়ার হোসেন।

নব গঠিত সংগঠনের আহধ্বায়ক মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয় যে, জালালাবাদ এসোসিয়েশন ঢাকাম্বর সহযোগী সংগঠন হিসেবে জালালাবাদ এসোসিয়েশন ইউকে কাজ করবে। সম্পূর্ণ অরাজনৈতিক ও কল্যানমূখি সংগঠন হিসেবে এটিকে গোটা ইউরোপে সিলেটবাসীর মর্যাদার প্রতীক হিসেবে গড়ে তুলতে সংগঠনের উদ্যোক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গোটা যুক্তরাজ্যের প্রতিটি জনপদে বসবাসকারী সিলেটের অধিবাসীদের সাথে নিয়ে জালালাবাদ এসোসিয়েশন ইউকে সাফল্য উদযাপন ও সম্ভাবনাকে কাজে লাগানোর প্লাটফরম হিসেবে কাজ করবে। সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়।

 -প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026