বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯

বাঙ্গালী পাড়া বেথনালগ্রীনে বাঙ্গালী দুই তরুনের ওপর এসিড হামলাকারী সন্দেহে গ্রেফতার ১জন

বাঙ্গালী পাড়া বেথনালগ্রীনে বাঙ্গালী দুই তরুনের ওপর এসিড হামলাকারী সন্দেহে গ্রেফতার ১জন

শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় দু’জন টিনেজের ওপর এসিড নিক্ষেপ করা হয় গত মঙ্গলবার। আর এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুগে ২৩ বছর বয়সী এক যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ বলছে, তাদের ওপর অজ্ঞাত তরল পদার্থ ছোড়া হয়েছে। এ জন্য মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ওই এলাকার রোমান রোড বন্ধ করে দেয় পুলিশ।

ক্রিস লেনন নামে একজন টুইটার ব্যবহারকারী এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায় একজন টিনেজার খালি গায়ে। তার মুখে পানি ছিটাচ্ছেন। তার কাছে এগিয়ে যাচ্ছেন প্যারামেডিকের সদস্যরা।

আরেকজন টিনেজকে দেখা গেছে ফুটপাতের ওপর বসে আছেন। তিনি দ্রুত চিকিৎসা চাইছেন। এ ঘটনায় কিছু ছবিও প্রকাশ হয়েছে।

তাতে দেখা যায়, কারো ব্যবহার করা একটি জ্যাকেট গলে যাচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, তারা এ ঘটনাকে সন্দেহজনক বস্তু দিয়ে হামলা হিসেবে দেখছে।

তবে কাউকে গ্রেপ্তার করা হয় নি। আক্রান্ত ওই দু’টিনেজারকে হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা তরুন বয়সী বলে বলা হয়েছে।

এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় দোকানী বলেন, আমার দোকানে দুইজন বাঙালী তরুন আসে ৭টার কিছুক্ষন আগে। তারা এসে বলতে থাকে, আমরা এসিড আক্রান্ত হয়েছি, আমাদের শরীর পুড়ে যাচ্ছে পানি দাও। পরে তারা নিজেরাই শরিরে পানি ঢালতে থাকে। পরে আমি পুলিশ কল করলে ২০ মিনিটের ভেতরেই তারা চলে আসে। প্রত্যক্ষদর্শরা জানিয়েছে উভয কিশোরের মুখ মারাত্মকভাবে জ্বলসে গেছে। তাদের উভয়কে বেশি কিছুক্ষন পানি দিতে দেখা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026