জুয়েল রাজ: বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে শুক্রবার কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটার পূর্ববর্তী আলোচনা সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এমন অভিযোগ তুলে তাকে বহিস্কারের দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি সায়েল আহমেদ সাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তারা বলেন, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের অনুমোদিত কমিটির বিপরীতে কিছু কুচক্রী মহল, রাজাকার, জামায়াত শিবিরের অনুপ্রবেশকারী সংগঠনের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। এদের প্রতিহত করতে হবে। কোন ভাবেই যেন ঐক্য নষ্ট না হয়।
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অকাল প্রায়ত সাধারণ সম্পাদক মিয়া আকতার হোসেন ছানুর আত্মার মাগফেরাত কামনা করেন সংগঠনটির সভাপতি সায়েদ আহামেদ সাদ।
এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর বহিষ্কার দাবি করে তিনি বলেন, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শুরু হওয়ার পর থেকেই রাজাকার পরিবারের সন্তান আনোয়ারুজ্জামান চৌধুরী বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। জামায়াত-বিএনপি থেকে অনুপ্রবেশকারীদের দিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তাই অনতিবিলম্বে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে দলের ঐক্য ধরে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান তিনি।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ময়নুল হক, লন্ডন মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান মকলিছ মিয়া, প্রজন্ম একাত্তরের আহ্বায়ক বাবুল হোসেন, লন্ডন মহানগর আওয়ামী লীগের আইটি বিষয়ক সম্পাদক সুশান্ত দাস গুপ্ত, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এনামুল হক শায়িস্তা, আকিকুর রহমান খান আকিক, সাংগঠনিক সম্পাদক, সাবুল আহমদ, দফতর সম্পাদক সাহেদ আহমদ, প্রচার সম্পাদক নুরুল হুদা চৌধুরী পাবেল, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক সিফাত বিন সহিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মুসলেহ জাহিন এনামুল, সদস্য তমিজুর রহমান রঞ্জু, অলথহাম আবি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালেহ আহমদ, স্বেচ্ছাসেবকলীগ সদস্য সুমন দেবনাথ, সুরঞ্জিত দাশ, কামাল উদ্দীন, আব্দুল কাদির, হুমায়ুন চৌধুরী, রেদোয়ান আহমদ, রুকনুজ্জামান রোকন,লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ মাসুম, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামাল।