বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭

ঐতিহ্যবাহী নৌকা দৌড় ২৭ আগস্ট লন্ডনের টেমস নদীতে

ঐতিহ্যবাহী নৌকা দৌড় ২৭ আগস্ট লন্ডনের টেমস নদীতে

র্শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশে ঐতিহ্যবাহী নৌকা দৌড় এবার প্রথমবারের মত লন্ডনে। আগামী ২৭ আগস্ট লন্ডনের টেমস নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতা।

এ উপলক্ষে শুক্রবার ২৮ জুলাই পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ হলিডে ইন হটেল’এ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এর আয়োজক আবিদুর রহমান শিমু, সেলিম খান, ওসমান গনি, রিমন রহমান, বদরুল ইসলাম, ড. হাসনাত হোসেন এমবিই ও হাফিজুর রহমান, ।

আয়োজকবৃন্দ জানান এ নৌকা দৌড় প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় ১৮টি দল অংশ গ্রহণ করবে। ৫টি ক্যাটাগেরিতে বিজয়দের মধ্যে পুরষ্কার প্রদান করা হবে। এতে প্রথম পুরস্কারঃ ১ হাজার পাউন্ড ও মেডেল। দ্বিতীয় পুরস্কারঃ ৭৫০ পাউন্ড ও তৃতীয় পুরষ্কার ৫০০ পাউন্ড এবং সাথে মেডেল।

সংবাদ সম্মেলনে আয়োজক বলেন আমরা চাই আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি, কালচার স্বদেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে এবং কিছু বিনোদন দেয়ার চেষ্টা করতে। এছড়া এখানে থাকবে বিভিন্ন ধরনের স্টল, খাওয়া-দাওয়ার ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এব্যাপারে বিস্তারিত জানতে ০৭৮৮০ ৭২৬৮৭৩ এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় পূর্ব লন্ডনের ডকল্যান্ডের রিভার সাইডে ২০০ মিটারের এই নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হবে। এতে ব্রিটেনের যেকোন স্থান থেকে ব্রিটিশ এশিয়ান ১৮টি দল অংশ নিতে পারবে। ইতিমধ্যে ১১টি দল রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে লন্ডনবাংলা প্রেসক্লাব অন্যতম প্রতিযোগী হিসেবে নাম রেজিস্ট্রেশন করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026