মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬

কি এমন বললেন ক্যাটরিনা যার কারণে শেষপর্যন্ত লজ্জায় মুখ ঢাকলেন সালমান

কি এমন বললেন ক্যাটরিনা যার কারণে শেষপর্যন্ত লজ্জায় মুখ ঢাকলেন সালমান

বিনোদন ডেস্ক: ক্যাটরিনা কাইফের জন্য কোনও ভূমিকার প্রয়োজন নেই। তার নামটাই তার ভূমিকার জন্য যথেষ্ট। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী তিনি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অভিষেক হয়েছে বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের।

সম্প্রতি মরক্কোতে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে তার পরবর্তী ছবি পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং স্পট থেকে মাঝে মাঝেই সালমানের সঙ্গে ছবি পোস্ট করছেন ক্যাটরিনা। সেই থেকে বলিউডে জোরেশোরে জল্পনা শুরু হয়েছে আবারও কি প্রেম করছেন সালমান-ক্যাটরিনা?

কারণ ঘটনাপ্রবাহ কিন্তু সে রকমই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রামে ক্যাটরিনা পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, দু’জনের মধ্যে কিছু একটা কথা নিয়ে লজ্জা পেয়েছেন সালমান। মাথা নিচু করে মুখ ঢেকে পাশে বসে আছেন এই বলিউড হার্টথ্রব। আর পাশেই এক গাল হাসিমুখ ক্যাটের। ছবির নীচে আবার ক্যাটরিনা লিখেছেন, ‘নো ক্যাপশন নিডেড’।

তবে কি ক্যাটরিনার জীবনে চলছে ‘প্রাক্তন’ পর্ব? ইনস্টাগ্রামে এমন ছবি পোস্ট হতেই ফ্যানেরা কিন্তু সন্দেহের গন্ধ পাচ্ছেন। অনেকেই বলছেন, এ বার বোধ হয় মিলনের পালা!

কারণ, একদিকে রণবীর অতীত। আর কয়েক দিন আগে ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে নিজের সবচেয়ে বড় ‘অনুপ্রেরণা’ বলে সালমানকেই সম্বোধন করেছিলেন ক্যাটরিনা। এর পর আইফা-র সময়েও দুই অভিনেতাকে বেশ কাছাকাছি আসতে দেখা গিয়েছিল।

এই মরক্কোর শুটিং স্পট থেকেই এর আগেও প্রাক্তন প্রেমিক এর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন ক্যাট। সেই ছবিতে আবার কোনও ক্যাপশন দেননি নায়িকা। আর এ বারেও ঘুরিয়ে লিখেছেন সে কথা।

এদিকে, শুটিংয়ের অজুহাতে সালমান ক্যাটরিনার কাছে আসাটাকে মেনে নিতে পারছেন না সালমানের বান্ধবী ইউলিয়া ভান্টুর। জুম টিভির খবরে জানা যায়, শুটিং দেখার পাশাপাশি সালমানের সঙ্গে মধুর সময় কাটাতে মরক্কো গিয়েছিলেন ইউলিয়া। কিন্তু সেখানে সালমানের সঙ্গে ক্যাটরিনার সুসম্পর্ক সহ্য করতে পারেননি ইউলিয়া। তাই সালমানকে মরক্কোতে রেখেই মুম্বাইয়ে ফিরেছেন ইউলিয়া ভান্টুর।

মরক্কোতে শুটিং শেষ করে টাইগার জিন্দা হ্যায় চলচ্চিত্রের গোটা টিম যাবে দুবাইতে। সেখানেই হবে ছবির বাকি অংশের শুটিং। তবে মরক্কো থেকে দুবাই না গিয়ে মুম্বাই ফিরবেন সালমান। না, ইউলিয়া ভান্টুরের মান ভাঙাতে নয়। বিগ বসের ১১তম মৌসুমের প্রোমোর কাজ করে দুবাইতে শুটিং টিমের সঙ্গে যোগ দেবেন সালমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026